শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: AD ০৫ মে ২০২৫ ০২ : ৪৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ফের প্রতারণার অভিযোগ। নিজেকে ভারতীয় সেনার মেজর পরিচয় দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম মহম্মদ শাহজাদা। বয়স ৩৬ বছর। কলকাতার গার্ডেনরিচের বাসিন্দা। শনিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, আমিদ নামে উত্তরপ্রদেশের এক বাসিন্দা ও তাঁর বন্ধুর সঙ্গে আলাপ হয় শাহজাদার। যে নিজেকে ভারতীয় সেনার মেজর পদমর্যাদার আধিকারিক বলে পরিচয় দেয়। সে তাঁর কোটায় ওই দুই যুবককে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে উত্তরপ্রদেশের ওই যুবকের কাছ থেকে প্রথমে ছয় লক্ষ ১৩ হাজার টাকা নিয়েছিল শাহজাদা। বাকি টাকা পরে দেওয়া হবে বলেও জানিয়েছিল যুবক। চাকরি দেওয়ার নাম করে ওই যুবককে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল।
এরপর সেনাবাহিনীতে নিয়োগের জাল অ্যাডমিট কার্ডও দিয়েছিল অভিযুক্ত। শুধু তাই নয়, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষাও করানো হয়। এর পরে শাহজাদা ও তাঁর দলবল ওই যুবকের কাছ থেকে আরও ৪ লক্ষ টাকা দাবি করে। প্রথম দফায় টাকা নেওয়ার সময় শাহজাদা সেনা অফিসারের পোশাক পরেছিল বলে জানিয়েছে পুলিশ।
সত্যতা যাচাই করার জন্য উত্তরপ্রদেশের ওই যুবক ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করেন। তখন জানতে পারেন ওই নামে কোনও ব্যক্তি ভারতীয় সেনার উক্ত আধিকারিক পদে নেই। তখন হেস্টিংস থানার পুলিশের কাছে অভিযোগ জানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শাহজাদাকে গ্রেফতার করে। ধৃতকে রবিবার আদালতে তোলা হলে ১৩ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ আরও জানিয়েছে, বাকি চার লক্ষ টাকা দেওয়ার অজুহাত দিয়ে হেস্টিংস থানা এলাকায় শনিবার ডেকে পাঠানো হয় শাহজাদাকে। শনিবার সন্ধ্যায় পুলিশের পরিকল্পনা মতো সেই টাকা নিতে এসেই পুলিশের জালে ধরা পরে অভিযুক্ত।
পুলিস সূত্রের খবর, প্রতারক শাহজাদা এই গ্যাং এর মূলচক্রী নয়। এর পিছনে আরও বড় কোনও মাথা ও একাধিক ব্যক্তিও থাকতে পারেন। যুক্ত আছে আরও বড় চক্র। একাধিক রাজ্যে এই চক্রের জাল ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে আর কারা এর সঙ্গে জড়িত, এবং এই দলের মূল পাণ্ডা কে বা কারা। জিজ্ঞাসাবাদ চলছে।
এই মামলার সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, এই প্রতারণার পিছনে একটি চক্র সক্রিয়। একাধিক রাজ্যে ছড়িয়ে আছে এই প্রতারণার জাল। আরও তিন অভিযুক্ত পলাতক। তাঁরাই প্রতারণার মূলচক্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?