মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ মে ২০২৫ ০১ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাতে পাঞ্জাবের গুরুদাসপুরে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় পাকিস্তানী নাগরিক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ বছর বয়সী ওই যুবককে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছে।
হুসনাইন নামে ওই অনুপ্রবেশকারীকে পাঞ্জাব পুলিশ যখন আটক করে, তখন তাঁর কাছে পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র ছিল। পুলিশ হুসনাইনের কাছ থেকে ৪০ টাকা মূল্যের পাকিস্তানি মুদ্রা উদ্ধার করে। পাঞ্জাব পুলিশের সূত্রে খবর, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং আন্তর্জাতিক সীমান্তের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন।পরে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এখনও পর্যন্ত, পুলিশ কোনও সন্ত্রাসবাদী যোগসূত্র খুঁজে পায়নি।
পাহলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে দিল্লি দৃঢ় পদক্ষেপ করেছে। ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করা ছাড়াও পাঞ্জাবে পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। সমস্ত পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং তাদের ভারত ছেড়ে যেতে বলেছে। এর অন্যথা হলে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ভারত, পাকিস্তানের সমস্ত বিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। এর মধ্যে সামরিক বিমানও রয়েছে।
পুলিশ রবিবার জানিয়েছে, রবিবার অমৃতসরের সেনা ক্যান্টনমেন্ট এলাকা এবং বিমান ঘাঁটির সংবেদনশীল তথ্য-ছবি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে ফাঁস করার অভিযোগে পাঞ্জাব পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের নাম পলক শের মসিহ এবং সুরজ মসিহ।
অমৃতসর গ্রামীণ পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট মনিন্দর সিং বলেন, "পলক শের মসিহ এবং সুরজ মসিহ সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে, যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রেখেছিল এবং তাদের কাছে সংবেদনশীল বিভিন্ন নির্মাণ সম্পর্কে তথ্য ফাঁস করেছিল। আমরা তাদের দু'জনকেই গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে অনেক তথ্য উদ্ধার করেছি।"
এসএসপি সিং আরও বলেন, "তাদের আরও একজন সহযোগী ছিল, হরপ্রীত, যে তাদের আইএসআই-এর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল, এবং আমরা তাকে অমৃতসর জেল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে নিয়ে আসব। তার বিরুদ্ধে ইতিমধ্যেই একটিএনডিপিএস মামলা দায়ের করা হয়েছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?