মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন

Riya Patra | ০৫ মে ২০২৫ ০১ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধের একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারত? এবার সময় চরম প্রত্যাঘাতের? সোম সন্ধের কেন্দ্রের নির্দেশ সেই জল্পনা বাড়িয়ে দিল কয়েকগুণ। 

 পহেলগাঁও হামলার পর থেকেই দিনে দিনে অবনতি হচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। যুদ্ধের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই। নজর ভারতের পদক্ষেপের দিকে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে, সেই জল্পনা আরও বাড়ল। যুদ্ধ-জল্পনার মাঝেই সোমবার কেন্দ্র দেশের একাধিক রাজ্যকে দিল নির্দেশ।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের একাধিক রাজ্যকে বুধবার, ৭ মে সিকিউরিটি ড্রিল অর্থাৎ নিরাপত্তার নকল মহড়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, নকল মহড়ার সময় বাজাতে হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয়, কীভাবে উদ্ধারকার্য চালানো হবে জরুরি পরিস্থিতিতে, প্রশিক্ষণ দেওয়া হবে সেসব বিষয়েও। এর আগে রবিবার পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ব্ল্যাক আউট ড্রিল করেছে সেনাবাহিনী। 

পহেলগাঁও হামলার পর, ভারত-পাক সম্পর্কের আবহে এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। এর আগে, শেষ ১৯৭১ সালে ভারত এই ধরনের মহড়া করেছিল। কেন্দ্রের এই নির্দেশে একপ্রকার কেন্দ্রের বার্তা স্পষ্ট বলেই মত ওয়াকিবহাল মহলের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া