বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ মে ২০২৫ ২৩ : ৫৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই ভারতের একের পর এক পদক্ষেপে রীতিমতো কোণঠাসা পাকিস্তান। নয়াদিল্লির কূটনৈতিক চালে বেসামাল দেশের অস্তিত্বরক্ষায় তাই ভারতকে ক্রমাগত পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এর মাঝে প্রতিবেশী দেশের অস্ত্রভাণ্ডারের করুণ দশার রিপোর্ট সামনে এসেছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীতে কামান এবং গোলাবারুদের তীব্র ঘাটতি চলছে। এর ফলে তাঁদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এমনকি সংক্ষিপ্ত সংঘর্ষে পাক সেনার টিকে থাকার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। একটি সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, পাক সেনাবাহিনীর কাছে বর্তমানে মাত্র ৯৬ ঘন্টা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে।
এই ঘাটতি দেখা দিয়েছে কারণ, গত তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একনাগাড়ে অস্ত্র সরবরাহ করে গিয়েছে পাকিস্তান। বিশেষ করে ১৫৫ মিমি আর্টিলারি শেল। যা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী চাহিদা এবং লাভজনক চুক্তির ফাঁদে পড়ে একটানা রপ্তানি বজায় রেখেছিল ইসলামাবাদ। যার ফলে এর শক্তিশালী M109 হাউইৎজার এবং BM-21 রকেট সিস্টেম অস্ত্রভাণ্ডারে অপ্রতুল হয়ে পড়েছে।
এই বিষয়ে এক কর্মকর্তা এএনআই-কে জানিয়েছেন, দেশের প্রধান অস্ত্র উৎপাদনকারী পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি (পিওএফ) পুরনো অবকাঠামো এবং সীমিত উৎপাদন ক্ষমতার কারণে পুনরায় চাহিদা পূরণ করতে সক্ষম নয়। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পিওএফের অগ্রাধিকার থাকা সত্ত্বেও, বর্তমান পরিস্থিতিতে তারা সক্ষম নয়।
পহেলগাঁও হামলার পর গত ২ মে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে কোর কমান্ডারদের নিয়ে একটি বিশেষ বৈঠক করে পাক ফৌজ। সূত্রের খবর, সেখানে অস্ত্রসঙ্কটের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া পূর্বে অর্থনৈতিক ও লজিস্টিক উভয়ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে দীর্ঘমেয়াদি যুদ্ধে পাকিস্তানের সীমিত ক্ষমতা সম্পর্কে সতর্ক করেছিলেন।
দেশের অর্থনৈতিক সঙ্কট, আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান ঋণ এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ক্রমশ কমতে থাকার ফলে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। এমনকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ স্থগিত এবং রেশন কমাতে হয়েছে।
নানা গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে পাকিস্তান ভারতীয় সীমান্তের কাছাকাছি নতুন অস্ত্রভাণ্ডার নির্মাণের কাজ শুরু করেছে। তবে বিশ্লেষকদের যুক্তি, পর্যাপ্ত রসদ না থাকায় এই ধরণের পদক্ষেপের কৌশলগত সম্ভাবনা খুবই কম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?