বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ মে ২০২৫ ২৩ : ৩৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আত্মমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো করতে চায় বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজকাল-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান বলেন, আত্মমর্যাদা অক্ষুন্ন রেখে বন্ধুত্ব গড়লেই সেটা চিরস্থায়ী হয়। তাঁর সাফ কথা, ভারত বাংলাদেশের প্রতিবেশী। প্রতিবেশী বদল করার সম্ভব নয়। তাই বন্ধুত্ব চান তাঁরাও।
অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামি লিগের বিদায়ের পর বর্তমানে বাংলাদেশে শান্তিতে নোবলেজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে। সেই সরকারের অন্যতম চালিকা শক্তি এনসিপি। লুৎফুর জানান, রাষ্ট্র সংস্কারের পরই তাঁরা নির্বাচন চান। কারণ বাংলাদেশের মানুষ সেটাই চাইছে।
গত বছর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। তখনকার অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, বর্তমানে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফুর জানান, তাঁরা মোটেই ভারত বিদ্বেষী নন। তবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সবার আগে। ভারতের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
দু' দেশের মধ্যে সম্পর্ক খারাপের কারণ উল্লেখ করেই তিনি জানান, জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যার বিচার চাইছেন বাংলাদেশের মানুষ। তাঁরাও সেই সময় নিহত ও আহতদের পরিবারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ফ্যাসিবাদি শক্তির বিচার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন তাঁরা চান না। বাংলাদেশের মাটিতে আর কখনও যাতে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলতে না পারে সেটাও নিশ্চিত করতেই তাঁরা রাষ্ট্র সংস্কারে গুরুত্ব আরোপ করেছেন।
লুৎফুর আরও জানান, তাঁরা সংখ্যালঘু বিদ্বেষী নন। তাঁদের দলেও বহু হিন্দু সদস্য রয়েছেন। এমনকী, জুলাই অভ্যুত্থানেও হিন্দুরা সক্রিয় অংশ নিয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন এনসিপি কর্মীরাও। তাঁর মতে, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় আওয়ামি লিগের নেতাকর্মীরা আক্রান্ত হলেও ধর্মীয় কারণে কোথাও হামলা হয়নি। বরং আওয়ামি লিগের শাসনামলের তুলনায় বর্তমানে বাংলাদেশে হিন্দুরা ভালো আছেন বলেও দাবি করেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?