বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নির্দোষ প্রমাণে পাকিস্তানের নির্লজ্জ পদক্ষেপ, আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণরেখায় নিয়ে গেল শরীরফের মন্ত্রী

RD | ০৫ মে ২০২৫ ২২ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সীমান্তে পাক মদতে গড়ে উঠেছে জঙ্গিঘাঁটি। বরাবরই এমন দাবি করেছে ভারত। সেই দাবিকে নস্য়াৎ করতে মরিয়া শেহবাজ শরীর সরকার। পড়শি দেশের নির্লজ্জভাবে দাবি, ভারত যেসব স্থানকে সন্ত্রাসবাদীদের শিবির হিসেবে চিহ্নিত করেছে সেগুলো আসলে লোকালয়, সাধারণ পাকিস্তানিদের বসতি। এ জন্য অবশ্য স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকে সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণ রেখা পরিদর্শন করলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ। সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকই এই সফরের আয়োজন করেছিল। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, পাকিস্তানি মন্ত্রী ভারতের সন্ত্রাসবাদী শিবিরের অভিযোগকে "ভিত্তিহীন" বলে অভিহিত করেছেন। এবং দাবি করেছেন যে, পাকিস্তান জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার সামনে সমস্ত তথ্য উপস্থাপন করেছে। স্থানীয় সংবাদমাধ্যমকে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলতে দেওয়া হয়েছিল। 

মন্ত্রী মন্ত্রী আতাউল্লাহ পাকিস্তানকে "দায়িত্বশীল রাষ্ট্র" বলে দাবি করেছেন। জানিয়েছেন, যে ইসলামাবাদ আঞ্চলিক এবং বিশ্ব শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বলেছেন, "আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে বারবার প্রমাণ করেছি যে আমরা শান্তির সমর্থক।" তিনি আরও বলেন যে, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনও স্তর পর্যন্ত যেতে পারে।  

উল্লেখযোগ্যভাবে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রী ভারতের সঙ্গে যুদ্ধের হুমকি দিয়েছেন, এমনকি পরমাণু যুদ্ধেরও ইঙ্গিত করেছেন।

গত ২২শে এপ্রিল পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।পাকিস্তান-ভিত্তিক লস্করের শাখা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই হামলার দায় স্বীকার করেছে। তবে, ভারত জঙ্গিদের পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে খুঁজে বের করা ও তাদের শাস্তি বিধানের সংকল্প নিয়েছে। টিআরএফ দায় অস্বীকার করেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও সোমবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কতা রয়েছে। এই বৈঠকটি ভারতের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে মুখোশ খুলে দেওয়ার সুযোগ বলে বিবেচিত।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া