মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ মে ২০২৫ ২১ : ২২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন পুতিন। তখনই তিনি নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবাদী হামলার তদন্তে রাশিয়া এবং চিনকে নিয়ে তদন্তকারী দল গঠন করার জন্য সোচ্চার হওয়ার কিছুক্ষণ পরেই এই ফোন এল মোদির কাছে।
রাশিয়ার প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করে হামলায় জড়িত এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স বার্তায় জানিয়েছেন যে, "প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেছেন এবং ভারতের পহেলগাঁতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিরীহ প্রাণগুলির জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, জঘন্য হামলার অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে হবে।"
মোদি ও পুতিন দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন যে,
"বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠি হতে চলা বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন।"
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এক সাক্ষাৎকারে রাশিয়া, চিন অথবা পাশ্চাত্যের দেশগুলি এই সংকটে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে বলার কয়েকদিন পরই প্রধানমন্ত্রী মোদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ফোন করলেন। রাশিয়ার সরকার পরিচালিত আরআইএ নভোস্তি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের মন্ত্রী বলেছেন, "আমি মনে করি রাশিয়া, চিন এমনকি পশ্চিমের দেশগুলিও এই সংকটে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। পহেলগাঁতে হামলা নিয়ে ভারত অথবা মোদি মিথ্যা বলছেন নাকি তিনি সত্য বলছেন তা তদন্ত করার জন্য তারা একটি তদন্ত দলও গঠন করতে পারে। পুরো বিষয়টি আন্তর্জাতিক দলকে খুঁজে বের করতে দিন।"
আসিফ জানিয়েছিলেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও আন্তর্জাতিক তদন্তের পক্ষে। তাঁর কথায়, "আসুন জেনে নেওয়া যাক ভারতে, কাশ্মীরে এই ঘটনার জন্য কারা অপরাধী, কথা বা খালি বিবৃতির কোনও প্রভাব নেই। পাকিস্তান জড়িত থাকার বা জঙ্গিদের পাক সমর্থনের কিছু প্রমাণ থাকতে হবে। এছাড়া সব দাবিই কেবল বিবৃতি বলে গণ্য হবে।"
নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন, পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা (এলইটি) অনুমোদিত রেজিস্ট্যান্স ফ্রন্ট, গত ২২ এপ্রিলের হামলার দায় স্বীকার করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?