মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | "জনস্বার্থ নাকি জনপ্রিয়তা, আসল উদ্দেশ্য কী", পর্যটকদের নিরাপত্তা চেয়ে জনস্বার্থ মামলাকারীকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

RD | ০৫ মে ২০২৫ ১৯ : ৫৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার শিকার ২৫ পর্যটক-সহ ২৬ জন। ভূস্বর্গে ঘুরতে গেলে যাতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিৎ করা যায় তার জন্য আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী বিশাল তিওয়ারি। সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই ধরনের মামলায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। জনস্বার্থের বদলে মামলাকারীর লক্ষ্য জনপ্রিয়তা পাওয়া বলেই জানিয়েছেন বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর একটি বেঞ্চ জনস্বার্থ মামলা দায়ের করার জন্য অ্যাডভোকেট বিশাল তিওয়ারিকে ভর্ৎসনা করেছে। বলেছে যে, এই জনপ্রিয়তার লক্ষ্যেই এই জনস্বার্থ মামলা করা হয়েছে। 

বিচারপতি সূর্য কান্ত আইনজীবী বিশাল তিওয়ারিকে বলেন, "আপনি কেন এই ধরণের জনস্বার্থ মামলা দায়ের করেছেন? আপনার আসল উদ্দেশ্য কী? আপনি কি বিষয়টির সংবেদনশীলতা বুঝতে পারছেন না? আমার মনে হয়, আপনি এই জনস্বার্থ মামলা দায়ের করার জন্য কিছু দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দাবি করছেন।"  

পাল্টা আবেদনকারী তথা আইনজীবী তিওয়ারি বলেন যে, জম্মু ও কাশ্মীরের পর্যটকদের লক্ষ্যবস্তু করা হয়েছে, তাই তিনি পর্যটকদের নিরাপত্তার জন্য আদালতের নির্দেশ চাইছেন।

বেঞ্চ তার আদেশে বলেছে, "আবেদনকারী একের পর এক জনস্বার্থ মামলা দায়ের করছেন, যার প্রাথমিক লক্ষ্য জনস্বার্থে কোনও আগ্রহ না রেখে জনপ্রিয়তা ও প্রচার লাভ করা।"

২২শে এপ্রিল সন্ত্রাসবাদীরা অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'বৈসরনে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই অন্যান্য রাজ্যের পর্যটক।

এই ঘটনা ভারত-পাকিস্তানের উত্তেজনা বাড়িয়ে দিয়েছেয, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন যে, খুনিদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত  অনুসরণ করা হবে। এবং তাদের খুঁজে বার করে শাস্তি বিধান করা হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া