শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আজই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ, আপনার অ্যাকাউন্ট-ডেটার কী হবে? জানুন এখনই

Riya Patra | ০৫ মে ২০২৫ ১৯ : ১৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একসময়ের বহু স্মৃতি। বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম, হাসিঠাট্টা পৌঁছে দেওয়ার উপায় এবার বন্ধ করছে দরজা।  প্রায় ২২ বছরের যাত্রা শেষের মুখে। দীর্ঘ দু’ দশক পেরিয়ে বন্ধ হচ্ছে স্কাইপ। একসময়ের জনপ্রিয় ভিডিও কলিং প্লাটফর্ম  বন্ধ হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল মাইক্রোসফট। জানানো হয়েছিল, ৫ মে থেকে বন্ধ হয়ে যাবে স্কাইপ।

স্কাইপ বন্ধের সিদ্ধান্ত কেন? ওয়াকিবহাল মহলের মতে, প্রযুক্তি যে হারে এগোচ্ছে দিনে দিনে, তাতে কিছুটা হলেও পিছিয়ে পড়ছিল স্কাইপ। ২০০৩-এ যে স্কাইপ অল্প দিনেই অতি জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই স্কাইপকেই প্রতিযোগিতায় পিছনে ফেলতে শুরু করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো অ্যাপগুলি। 

স্কাইপ বন্ধ হয়ে গেলে কী হবে ব্যবহারকারীদের? তাঁদের অ্যাকাউন্ট, ডেটার? প্রশ্ন ঘুরে ফিরে আসছেই। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, স্কাইপ ব্যবহারকারীরা, স্কাইপের সমস্ত ডেটা ট্রান্সফার করে মাইক্রোসফট টিমসে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে নতুন কোনও অ্যাকাউন্ট তৈরি করতে হবে না তাঁদের।  কেউ যদি টিমসে ব্যবহার করতে না চান, তাহলে তিনি স্কাইপের সমস্ত ডেটা ডাউনলোড করে অন্যত্র নিয়ে যেতে পারবেন। টিমসে স্কাইপ থেকে খুব একটা আলাদা নয়, ব্যবহারকারীরা নিজেদের স্কাইপ আইডি ব্যবহার করে টিমসে কনট্যাঙ্কট লিস্ট আর ব্যক্তিগত বা গ্রুপের কথোপকথনের তালিকা ট্রান্সফার করে নিতে পারবে। টিমসে প্ল্যাটফর্মটিও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে অনলাইনে।

উল্লেখ্য, ২০০৩ সালে এস্তোনিয়ার তালিনে একদল ইঞ্জিনিয়ার স্কাইপে তৈরি করেন। ২০০৫ সালে, ই-বে স্কাইপ পরিষেবাটি কিনে নেয় এবং স্কাইপে যুক্ত হয় ভিডিও কল ফিচার। ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ই-বে’র থেকে  স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া