মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৪ মে ২০২৫ ০১ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ফুঁসছে ভারত। কাশ্মীর থেকে কন্যাকুমারী, সর্বত্র প্রত্যাঘাতের দাবি উঠছে। শত্রু দমনে দেশের প্রতিরক্ষা বাহিনীকে স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু, পড়শি দেশ থেকে মন্ত্রী, রাষ্ট্রদূতদের উস্কানির অভাব নেই। পাক মন্ত্রীর মুখে 'রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি, পাক রাষ্ট্রদূতের কথায় পরমাণু হামলার হুঙ্কার।' এই পরিস্থিতিতে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে 'যোগ্য জবাব' দেওয়ার অঙ্গীকার।
রবিবার বিকেলে দিল্লিতে 'সনাতন সংস্কৃতি জাগরণ মহোৎসব'-এ যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে পহেলগাঁও হামলার প্রসঙ্গ তোলেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, এ দেশের দিকে চোখ তুলে তাকালে ছেড়ে কথা বলা হবে না।
রাজনাথ সিং বলেছেন, "দেশের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। শত্রুদের ভাষাতেই তাদের জবাব দেবেন প্রধানমন্ত্রী। যোগ্য জবাব দেওয়া হবে।"
স্বরাষ্ট্রমন্ত্রীও এবার প্রধানমন্ত্রীর ভাষাতেই বুঝিয়ে দিলেন, দেশ সন্ত্রাসবাদের ক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতিতে বিশ্বাসী কেন্দ্র।
২২ এপ্রিল পহেলগাঁও-তে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ২৬শে এপ্রিল, প্রধানমন্ত্রী মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান দেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। দেড় ঘন্টার সেই বৈঠকে, প্রধানমন্ত্রী মোদি সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য "স্বাধীনতা" দিয়েছিলেন।
পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করার তীব্র সম্ভাবনার মধ্যেই, গত ৩০ এপ্রিল সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী প্রধানমন্ত্রী মোদির বাসভাবন ৭ নম্বর লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালও।
গত ৪ মে সন্ধ্যা ছয়'টায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি এক ঘন্টা ধরে হয়েছিল। এরপর ৩ মে দুপুর ১২টায় বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংও প্রায় ৪০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড তাৎক্ষণিকভাবে তার সমস্ত কর্মচারীর ছুটি বাতিল করেছে। এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন দেশজুড়ে প্রতিরক্ষা প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে।
এই প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হুঙ্কার বেশ তাৎপর্যবাহী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?