মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ মে ২০২৫ ০১ : ২০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান থেকে ভারত বিরোধী মন্তব্য করা প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে কড়া বার্তা দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দেশের বিভিন্ন বৈদ্যুতিন এবং ডিজিটাল সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে রবিবার মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করা হয়।
সরকারি ওই বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, কিছু চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যারা পাকিস্তান থেকে এসে ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মিথ্যা প্রচার চালাচ্ছেন।
ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের সম্পাদকদের উদ্দেশে মন্ত্রক জানিয়েছে, এই ধরনের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকতে হবে। যেসব ব্যক্তি অতীতে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বা দেশবিরোধী মনোভাব পোষণ করেন, তাঁদের কোনওভাবেই চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানো যাবে না।
???? BIG DECISION! NBDA BANS all panelists from Pakistan on Indian news debates.
— Megh Updates ????™ (@MeghUpdates) May 4, 2025
— NO more enemy narratives on Indian TV. pic.twitter.com/kmBE03B3WC
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত সংশ্লিষ্ট সম্পাদকীয় কর্মীদের মধ্যে যাতে এই বার্তা পৌঁছে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের কাছে আহ্বান জানানো হয়েছে, তাঁরা যেন একটা বিষয় নিশ্চিত করেন যে কোনও সম্প্রচার বা ডিজিটাল প্ল্যাটফর্ম ভারতবিরোধী মিথ্যা প্রচারের মঞ্চ হয়ে না ওঠে। উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দিয়েছে ভারত।
একের পর এক চালে বিধ্বস্ত হয়ে গিয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। পাকিস্তানকে ভাতে মারতে পহেলগাঁও হামলার পরই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের ঘোষণা করেছিল ভারত। যা নিয়ে উত্তেজনা চরমে।
এর মধ্যেই আরও এক মাস্টার স্ট্রোক দিয়েছে দিল্লি। সিন্ধু প্রবাহের দিক বদলের আগেই ভারত চন্দ্রভাগা বা চেনাব নদীর জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। চন্দ্রভাগার উপর দেওয়া হয়েছে বাগলিহার বাঁধ। এছাড়া, সিন্ধুর আরেক শাখা নদী ঝিলামের উপর কিষাণগঙ্গা বাঁধেও একই পরিকল্পনা করেছে মোদি সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?