বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৫ ০০ : ২৪Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল কিডনি। মূত্র থেকে শুরু করে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। মানুষের শরীরে কিডনির সংখ্যা দু’টি, তাই একটি বিকল হলেও কাজ চলতে পারে অন্যটি দিয়ে। ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমেই কিডনির ক্ষতির আঁচ পাওয়া যায় না। আর সময় থাকতে কিডনির সমস্যা ধরা না পড়লে সেরে ওঠার সম্ভাবনাও কমতে থাকে। তবে শরীরের কিছু লক্ষণ রয়েছে যা কিডনির স্বাস্থ্য সম্পর্কে ইঙ্গিত দিতে পারে। যার মধ্যে কিছু উপসর্গ মুখে ফুটে ওঠে। 

১. মুখের ফোলাভাবঃ কিডনির সমস্যা হলে অনেক সময়ে মুখে ফুলে যায়। যার জন্য মুখ স্বাভাবিকের তুলনায় বড় দেখায়। তাই মুখের ফোলাভাব নজরে এলে অবহেলা করা উচিত নয়। এক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। 

২. চোখের চারপাশে ফোলাভাবঃ অনেকেই চোখের চারপাশে ফোলাভাবকে ক্লান্তির লক্ষণ ভেবে উপেক্ষা করেন। কিন্ত এটি কিডনি বিকল হওয়ার উপসর্গও হতে পারে। কিডনি যখন শরীর থেকে টক্সিন বের করতে পারে না, তখন শিরায় প্রবাহিত রক্তে প্রোটিন কণা ছড়িয়ে পড়ে। আর এই প্রোটিনগুলি চোখের চারপাশে জমা হওয়ায় ফোলাভাব হতে দেখা যায়। 

৩. ত্বকের রং পরিবর্তনঃ মুখের ত্বকের রং পরিবর্তন, যেমন ত্বক হলুদ কিংবা কালো হয়ে যাওয়াও কিডনি বিকল হওয়ার লক্ষণ হতে পারে।

৪. শুষ্ক ত্বকঃ যখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না, তখন শরীরে জলের ভারসাম্য নষ্ট হয়। ফলে শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ত্বক শুষ্ক হয়ে যায়। যদি আপনার ত্বক হঠাৎ করে কোনও কারণ ছাড়াই শুষ্ক হতে শুরু করে, তাহলে তা অবহেলা করবেন না। 

৫. চুলকানিঃ কিডনি বিকল হলে ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। যার কারণে ত্বকে চুলকানি শুরু হয়। যদি ত্বক দীর্ঘ সময় ধরে চুলকায়, তাহলে উপেক্ষা করা উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া