সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৪ মে ২০২৫ ২৩ : ২২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে ইজরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI139-কে মাঝপথে ফিরিয়ে আনা হয় আবু ধাবিতে। ফ্লাইটটি তখন জর্ডনের আকাশসীমায় ছিল।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “৪ মে দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট AI139-কে একটি ‘ঘটনার’ কারণে আবু ধাবিতে ডাইভার্ট করা হয়। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৬ মে পর্যন্ত তেল আবিবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।”
হামলার সময় তেল আবিব বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। রকেটটি টার্মিনাল ৩-এর পার্কিং লটের পাশে একটি সড়কের কাছে আঘাত হানে, যার ফলে বড় আকারের একটি গর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইজরায়েলি পুলিশ কর্মকর্তা ইয়াইর হেতজরনি। চারজন আহত এবং আরও দুইজন আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধার কর্মীরা।
ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, “যে আমাদের ক্ষতি করবে, তাকে সাতগুণ মূল্য চোকাতে হবে।” স্থানীয় রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রবিবারই নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।
হামলার প্রেক্ষিতে শুধু এয়ার ইন্ডিয়া নয়, TUS এয়ারওয়েজ ও লুফথানসার ফ্লাইট বাতিল হয়েছে এবং JFK ও নিউ ইয়র্ক-সহ বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট প্রায় ৯০ মিনিট দেরি হয়েছে।
ঘটনাটি ইজরায়েল-গাজা সংঘাতের প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?