বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৫ ২২ : ৩৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: কয়েক বছর আগেও কাজের পরিস্থিতি, ধরন আলাদা ছিল। বিশেষ করে কোভিড অতিমারীর পর কর্মক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। অফিস কিংবা ওয়ার্ক ফ্রম হোমে থাকে দীর্ঘক্ষণ ল্যাপটপের দিকে নজর। সঙ্গে সোশ্যাল মিডিয়া, রিলের নেশায় বুঁদ হয়ে কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। আধুনিক জীবনের জাঁতাকলে সব বয়সের মানুষেরই অজান্তে বিপদ ঘনাচ্ছে চোখের। অতিরিক্ত মোবাইল,কম্পিউটার ব্যবহারে চোখের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।

চিকিৎসকদের মতে, সারাক্ষণ ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পলক কম পড়ে। যার কারণেই সমস্ত সমস্যার সূত্রপাত। এছাড়া, অনেকক্ষণ ধরে স্ক্রিনে চোখ রাখলে চোখের পেশিতে চাপ পড়ে। চোখ ক্লান্ত হয়ে যায়। যাঁদের চোখে খুব বেশি মাইনাস পাওয়ার আছে, তাঁদের বেশি সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাহলে চোখের বিপদ এড়াতে নিয়মিত কোন কোন নিয়ম মেনে চলবেন জেনে নিন-

১. টানা ৩০ থেকে ৪৫ মিনিট কম্পিউটার কিংবা ল্যাবটপে কাজ করার পর ৫-১০ মিনিটের বিরতি নিন।
২. সঠিক উচ্চতার চেয়ার-টেবিলে বসে কিংবা ল্যাপটপকে ২২ ইঞ্চি দূরে রেখে কাজ করুন। ঘরের আলোর উজ্জ্বলতা যেন মনিটর থেকে একটু কম থাকে সেদিকে খেয়াল রাখুন।
৩. এক-আধ ঘণ্টা বাদে বাদে হাতের তালুতে ২-৩ মিনিট দুটি চোখ চেপে ধরে রাখুন।
৪. ২০ মিনিট অন্তর মনিটর থেকে চোখ সরিয়ে দূরের কিছুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এই সময়ে চোখের পলক যেন ২০ বার পড়ে।
মাঝে মাঝে চোখে-মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন। কোনও সমস্যা হলে খানিকক্ষণ চোখ বন্ধ রাখুন।
৫. ঘুমের সমস্যা থাকলে শোওয়ার দু-ঘণ্টা আগে টিভি, ল্যাপটপ, মোবাইল ব্যবহার করবেন না। মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলো বেরোয়, তাতে অনেক সময়ে ঘুমের ব্যাঘাত হয়।

চোখের যে কোনও গুরুতর সমস্যা অনুভব হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া