মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | "ন্যায়বিচার করুন": মোদির কাছে কাতর আবেদন বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদের

RD | ০৪ মে ২০২৫ ২২ : ০২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শনিবারই সিআরপিএফের ৪১ ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদকে বরখাস্ত করা হয়েছে। গোপনে পাকিস্তানি মহিলাকে বিয়ে, ভিসার মেয়াদ পারের পরও তাঁকে জেনেশুনে আশ্রয় দেওয়ার অপরাধেই মুনিরকে শাস্তি দেওয়া হয়। রবিবার তাঁর বিরুদ্ধে শাস্তি নিয়ে মুখ খুলেছেন বরখাস্ত কনস্টেবল মুনির আহমেদ। দাবি করেছেন, তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ন্যায়বিচার চেয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই-কে মুনির আহমেদ বলেছেন, "আমি সবটাই জানিয়েছি, আমার কাছে প্রমাণ আছে। আমি যথাযথ প্রক্রিয়ায় এবং সংযুক্ত নথি অনুসরণ করেছি।"  

মুনির আহমেদকে বরখাস্তের সিদ্ধান্ত ঘোষণার সময় সিআরপিএফ মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এম ধীনাকরণ বলেছেন, "একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে কনস্টেবল মুনির আহমেদ গোপনে বিয়ে করেছিলেন এবং ভিসার মেয়াদ অতিক্রমের পরও জেনেশুনে তাঁকে আশ্রয় দিয়েছিলেন। তাঁর কর্মকাণ্ড চাকরির নিয়ম লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। তাই ওই কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।'

মুনির আহমেদ এবং পাকিস্তানি নাগরিক মিনাল খান গত বছরের ২৪শে মে ভিডিও কলে বিয়ে করেছিলেন। মুনির বলেছেন যে, তিনি সিআরপিএফ কর্তৃপক্ষকে বিয়ের কথা জানিয়েছিলেন অক্টোবরে। এই ফেব্রুয়ারিতে, মিনাল খান ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে আসেন এবং মুনির আহমেদের সঙ্গে বসবাস শুরু করেন। মিনালের ১৫ দিনের ভিসার মেয়াদ মার্চ মাসে শেষ হয়ে যায় এবং। মুনির এরপর স্ত্রী মিনালের দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেন। এক মাস পর, পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায ২৬ জন নিরপরাধ মানুষ নিহত হন। এরপরই নয়াদিল্লি, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। মিনাল খানকেও দেশ ছাড়ার কথা বলা হয়। সেই মতো সে ওয়াঘা সীমান্তের দিকে রওনাও হয়েছিলেন। কিন্তু জম্মু ও কাশ্মীর হাইকোর্ট এ দেশ ছাড়ার  শেষ মুহূর্তে আরও ১০ দিন থাকার অনুমতি দেয়।  

মুনির আহমেদের দাবি, তাঁর স্ত্রী ফেব্রুয়ারিতে ভারতে আসার পর তিনি ছুটিতে ছিলেন। বলেন, "আমি ২৩শে মার্চ পুনরায় কাজে যোগদান করি। আমি সিআরপিএফ কর্তৃপক্ষকে সবকিছু জানিয়েছিলাম। আমি তাদের আমার স্ত্রী মিনালের ভিসার একটি কপি দিয়েছিলাম এবং দীর্ঘমেয়াদী ভিসার আবেদন সম্পর্কেও জানিয়েছিলাম। তারপর হঠাৎ করেই আমাকে (ভোপালে) বদলি করা হয়। ২০২৭ সালে জম্মু ও কাশ্মীরে আমার পোস্টিং শেষ হওয়ার কথা ছিল। যখনই আপনাকে অন্য ব্যাটালিয়নে বদলি করা হয়, আপনি সেখানে যোগদানের জন্য ১৫ দিনসময় পাবেন। আমি তা পাইনি। আমাকে ট্রেনের টিকিটও দেওয়া হয়নি। আমি ৪১ ব্যাটালিয়নে যোগদান করি। ফের আমি তাদের আমার বিয়ে সম্পর্কে সবকিছু বলেছিলাম। আমি আমার বদলির বিষয়ে জায়েরেক্টরকেও লিখেছিলাম। সেই আবেদনটি প্রক্রিয়াধীন।"  

এরপরও চাকরি থেকে বরখাস্ত হওয়ায় হতবাক মুনির আহমেদ। বলেন, "আমি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এবং স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ)-এর কাছে আবেদন জানাতে চাই। একজন জওয়ান হিসেবে আমার ন্যায়বিচার নিশ্চিত করা উচিত। আমি ২০২৪ সালে বিয়ে করেছি এবং ২০২২ সাল থেকে আমি পুরো বিষয়টি বিভাগকে জানাচ্ছি। বলুন, অবৈধ কী পেলেন?" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া