বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ মে ২০২৫ ২০ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন রোগভোগের পর, ৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস। ২১ এপ্রিল সোমবার ভ্যাটিকান ঘোষণা করেছে পোপের মৃত্যু সংবাদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, মার্চে জানা যায়, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল পোপের। রবিবার, পালন করেছিলেন ইস্টার। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিত হয়েছিলেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যেই আসে দুঃসংবাদ।পোপের মৃত্যু, পরবর্তী পোপ বাছাই করা, পরপর, ধাপে ধাপে বেশকিছু নিয়ম রয়েছে ভ্যাটিকানে।
পোপের মৃতদেহ সাধারণত মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে সমাহিত করা হয়। পোপের শেষকৃত্যের প্রায় তিন সপ্তাহ পর নতুন পোপ নির্বাচন করা হবে একটি অত্যন্ত গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে। গত ৭০০ বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে। কলেজ অফ কার্ডিনালস সিস্টিন চ্যাপেলে একটি সম্মেলন আয়োজনের জন্য আহ্বান জানাবে। সেখানে ভোটাভুটির মাধ্যমে নতুন পোপকে বেছে নেওয়া হবে। অন্তত দুই তৃতীয়াংশ ভোটে জয়ী হতে হবে।
পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন দিনকয়েক আগে। জুঁইয়ে মোড়া, আর পর্যটকদের ভিড়ে ভরা রোমে এখন চরম ব্যস্ততা। কনক্লেভের প্রস্তুতি। যদিও সব চলছে বন্ধ দরজার আড়ালে। কারণ, কে হবেন পোপ ফ্রান্সিসের উত্তরসূরি, এখন আলোচনা তা নিয়েই। ২০১৩ সালের মার্চ মাসে কনক্লেভ-পূর্ববর্তী এই সময় ওয়েস্টমিনস্টারের অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল করম্যাক মারফি-ও'কনর এবং অন্যান্য সংস্কার-মনস্ক ইউরোপীয়রা জর্জ মারিও বার্গোগলিও, আর্জেন্টাইন জেসুইটের প্রার্থীতার পক্ষে জোর দিতে শুরু করেন। তাদের ‘ডিনার টেবিল লবিং’ কাজ করে যায় সেবার এবং পঞ্চম ব্যালটে পোপ ফ্রান্সিস জয়ী হন।
কার্ডিনাল ভিনসেন্ট নিকোলস ওয়েস্টমিনস্টারের আর্চবিশপ হিসেবে মারফি-ও'কনরের পদ উত্তরাধিকারসূত্রে এবার পেয়ে থাকতে পারেন। কিন্তু কার্ডিনালদের মধ্যে কে পরবর্তী পোপ হবেন? তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।
নিকোলস বলেন, ভবিষ্যতের পোপের একটি ছবি ফুটে উঠতে শুরু করেছে তাঁদের মনে। বলেন, ‘আমি মনে করি আমরা এমন একজনকে খুঁজছি যাঁর কাজের পদ্ধতিতে কেবল বিশ্বাসের গভীরতাই প্রকাশ করেন না, বরং তার উন্মুক্ততাও প্রকাশ পায়।‘
কার্ডিনালরা এখন পরবর্তী পোপ বাছাইয়ের কাজে একত্রিত হয়েছেন। নির্দিষ্ট রুটিনে ভ্যাটিকানে দিন কাটছে তাঁদের। প্রতিদিন সকালে নিয়ম মেনে ভ্যাটীকানের অডিটোরিয়ামে মিলিত হন তাঁরা। সেখানে আলোচনা হয়, ক্যাথলিক চার্চের প্রয়োজনীয়তা নিয়ে এবং কাকে বাছাই করতে হএব তা নিয়ে। পোপ ফ্রান্সিসের জন্য নও’ দিনের সরকারি শোকের অংশ হিসেবে বিকেলের প্রার্থনায় যোগ দেওয়া ছাড়া বাকি দিন তাঁদের বিশেষ কোনও রুটিন নেই। কেউ হাঁটছেন ভ্যাটিকানের রাস্তায়, কেউ রেস্তোরাঁয় ঢুঁ মারছেন অনায়াসে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?