মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ের খরচে কাটছাঁট, টাকা বাঁচিয়ে গ্রামবাসীদের জন্য রাস্তা তৈরি, নবদম্পতিকে আশীর্বাদে ভরালেন সকলে

Pallabi Ghosh | ০৪ মে ২০২৫ ২০ : ২৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল হোটেলে বিয়ের আচার-অনুষ্ঠান করেননি। এমনকী খাওয়াদাওয়া, সাজসজ্জাতেও খরচ বাঁচিয়েছেন। তার বদলে বহুদিনের ইচ্ছাপূরণ করল নবদম্পতি। বিয়ের খরচে খানিকটা কাটছাঁট করে গ্রামবাসীদের জন্য তৈরি করে দিলেন নতুন পাকা রাস্তা। যাতে বর্ষায় আর ভোগান্তি পোহাতে না হয় তাঁদের। নবদম্পতির এহেন কাণ্ডে বেজায় খুশি সকলে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সুসা গ্রামে। ২৮ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন শ্রীকান্ত ও অঞ্জলি। শ্রীকান্ত জানিয়েছেন, বিয়ে উপলক্ষে আত্মীয়, পরিজন, আমন্ত্রিতদের থেকে তাঁরা কোনও উপহার নেননি। বদলে ৯০টি চারা রোপণ করেছেন। বিয়ের প্রস্তুতির সময়েই তিনি জানিয়ে দিয়েছিলেন, বিয়ের বিভিন্ন আচার, সাজসজ্জা, খাওয়াদাওয়ায় বাড়তি খরচ তিনি এড়িয়ে যাবেন। কথা মতোই কাজ করলেন তিনি। 

 

শ্রীকান্ত আরও জানিয়েছেন, ৫০ হাজার টাকা খরচ করে ৬০০ মিটার লম্বা রাস্তা তিনি তৈরি করেছেন। বিশেষত বর্ষাকালে গ্রামের এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। এই রাস্তা দিয়ে কেউ চাষের কাজেও যেতে পারেন না। আত্মীয়রাও এই রাস্তা তৈরিতে আর্থিক সাহায্য করেছেন। গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয়দের সাহায্য নিয়েই পাকা রাস্তা তৈরি করা হয়েছে এবার। 

 

নবদম্পতি জানিয়েছে, রাস্তার চারপাশে ৯০টি চারা পোঁতা হয়েছে। এর মধ্যে ৩৬টি বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। গ্রামের শিশুরা যেকোনও সময় এই গাছ থেকে ফল পাড়তে পারবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া