বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিমেষে মুখ থেকে দূর হবে ক্লান্তির ছাপ! মাধুরীর টোটকাতেই ঠিকরে বেরবে জৌলুস

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৫ ১৮ : ০২Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ষাট ছুঁইছুঁই মাধুরী দীক্ষিত আজও নজরকাড়া। যেমন টানটান ত্বক, তেমনই রেশমের মতো ঝলমলে চুল। বর্তমান প্রজন্মের অনেক নায়িকাকে এখনও সৌন্দর্যে হার মানাতে পারেন বলিউডের ‘ধক ধক গার্ল’। তারকারা এমনিতেই তাঁদের ত্বক-চুলের জন্য কম পরিশ্রম করেন না। নামী-দামি প্রসাধনী থেকে ট্রিটমেন্ট, বাদ যায় না কোনও কিছুই। তবে এরই মধ্যে অনেকের সৌন্দর্যে কৃত্রিমতার ছোঁয়া থাকে না, বরং ঘরোয়া পদ্ধতির উপরেই ভরসা রাখেন তাঁরা। সেই তালিকায় রয়েছেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর ঘরোয়া উপাদান দিয়ে রূপচর্চার রহস্য ফাঁস করেছেন। 

অনেক সময়ে কোথাও যাওয়ার আগে মুখের উপর সারা দিনের ক্লান্তির ছাপ পড়তে দেখা যায়। এদিকে খুব বেশি রূপচর্চার সময়ও থাকে না। আর তখনই ঘরোয়া এক টোটকার পরামর্শ দিয়েছেন মাধুরী দীক্ষিত। অভিনেত্রীর কথায়,“অনেক দিন থাকে যখন ত্বক খুবই জেল্লাহীন দেখায়, ক্লান্তির ছাপ আসে চোখের তলায়। সেই সময় ত্বকে চটজলদি জেল্লা আনতে পারে দুধ আর শসা।”

প্রথমে শসা ভাল করে ধুয়ে ফেলুন। খোসা ছাড়িয়ে, গোল গোল করে কেটে নিন। এবার একটি পাত্রে পরিমাণ মতো কাঁচা দুধ নিয়ে তার মধ্যে শসার টুকরোগুলি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। ফ্রিজের মধ্যেও রাখতে পারেন। ফ্রিজ থেকে বার করে মুখের উপর শসার টুকরোগুলি সাজিয়ে দিন। ১৫-২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

শসায় ৯৬ শতাংশ জল থাকে। শসার রসে উপস্থিত ভিটামিন ও খনিজ ত্বকের ভিতরের আর্দ্রভাব বজায় রাখতে সাহায্য করে। ফলে মসৃণ দেখায় মুখ, খুব তাড়াতাড়ি জেল্লা ফেরে। নিয়মিত শসার রস ত্বকে মাখলে তেলতেলে ভাব কমে। অন্যদিকে, প্রাকৃতিক ক্লিনজার হিসাবে দুধের জুড়ি মেলা ভার। দুধে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে, যা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। দুধ খুব ভাল ময়েশ্চারাইজারের কাজও করে। এটি ত্বকের গভীরে ঢুকে আর্দ্রতা ধরে রাখে। আর দুইয়ের মিশ্রণই চটজলদি ত্বকের জৌলুস ফেরাতে সিদ্ধহস্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া