বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৪ মে ২০২৫ ১৮ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতের সঙ্গে যুদ্ধ হলে হার নিশ্চিৎ, কিন্তু কতদিন সেই যুদ্ধ চালিয়ে যেতে পারবে পাক সেনারা? তা নিয়ে পাক সাংসদরাই বিভ্রান্ত। নিজেদের দেশের সেনাদের ক্ষমতায় কোনও বিশ্বাস নেই আম পাকিস্তানির। সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য শের আফজাল খান মারওয়াতের ভাইরাল মন্তব্যেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। মারওয়াত দাবি করেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি ইংল্যান্ডে পালিয়ে যাবেন!
ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে কি তিনি বন্দুক হাতে বর্ডারে যাবেন? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে শের আফজাল খান মারওয়াতের জবাব, 'আমি বাবা ইংল্যান্ড চলে যাব যুদ্ধ শুরু হলে।'
জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, একজন পাকিস্তানি রাজনীতিবিদ বলেছেন যে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি ইংল্যান্ডে পালিয়ে যাবেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য শের আফজাল খান মারওয়াত একজন প্রতিবেদকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, যিনি ভারতের সাথে যুদ্ধ শুরু হলে তিনি কি বন্দুক নিয়ে সীমান্তে যাবেন? মারওয়াত উত্তর দিয়েছিলেন, "ভারতের সাথে যুদ্ধ শুরু হলে আমি ইংল্যান্ড যাব।"
জহ্গিদের কোনও মতেই রেয়াত করা হবে না। হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে নানা কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। শত্রুদের শেষ করতে যেকোনও ধরনের পদক্ষেপের ছাড় দিয়েছেন মোদি। ফলে সীমান্তে যুদ্ধের আবহ। সেসবের মধ্যেই পাক জাতীয় পরিষদের সদস্য শের আফজাল খান মারওয়াতের মন্তব্য ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়েছে।
তাঁর ইংল্যান্ডে পালানো জবাবের পর সাংবাদিকের প্রশ্ন ছিল যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি উত্তেজনা কমাতে পিছু হটবেন? এহবার মারওয়াত ব্যঙ্গাত্মকভাবে বলেন, "মোদী কি আবার পিসির ছেলে নাকি যে আমি যা বলব তাই শুনবে?"
'PM Modi will not back down... If war breaks out I will flee to England', Pakistani MP's statement goes viral???? #sherafzalkhan #Pakistan #IndiaPakistanWar #IndiaPakistanTensions #indiaPakistan #BREAKING@amitmalviya @sambitswaraj https://t.co/gNPavGMUYt pic.twitter.com/GQlFFtaduO
— Indian Observer (@ag_Journalist) May 4, 2025
শের আফজাল খান মারওয়াতের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মারওয়াত আগে কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সদস্য ছিলেন। তবে তাঁর নেতৃত্ব বারবার সমালোচিত হওয়ায় ইমরান খান তাঁকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করেছিলেন।
এদিকে, শনিবার মধ্যরাতে বড় সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সোমবার বিকেল ৫টায় সে দেশের পার্লামেন্টে জরুরি অধিবেশন ডেকেছেন তিনি। সূত্রের খবর, ভারত-পাকিস্তানের মধ্যে চাপানউতোর নিয়েই মূলত আলোচনা হবে অধিবেশনে। ভারতকে পাল্টা কীভাবে জবাব দেওয়া হবে, তার রণকৌশলও ঠিক এই বৈঠকে ঠিক করতে পারে ইসলামাবাদ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?