বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tech Giant LG is shutting down mobile brand forever

লাইফস্টাইল | চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ এই মোবাইল ব্র্যান্ড! হাতে সময় মাত্র দু’মাস, কী করবেন কোটি কোটি গ্রাহক?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ মে ২০২৫ ১৮ : ৪৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: একসময় পৃথিবীর সর্ববৃহৎ মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম ছিল এলজি। কিন্তু স্মার্টফোনের বাজারে টিকে থাকতে পারল না এই ‘টেক জায়ান্ট’। অবশেষে নিজেদের মোবাইল ব্যবসা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিল দক্ষিণ কোরিয়ার এই সংস্থা। মূলত স্যামসং এবং ওপ্পোর সঙ্গে এঁটে উঠতে না পেরেই এই সিদ্ধান্ত বলে খবর।

সংস্কার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩০শে জুন তারিখে মোবাইল নির্মাণের পাশাপাশি ইতিপূর্বে বিক্রি হওয়া সব ফোনের আপডেট দেওয়া বন্ধ করে দেবে এলজি। বিবৃতিতে আরও বলা হয়, “যে গ্রাহকরা এলজি মোবাইলকে এতদিন ধরে ভরসা করেছেন তাঁদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল।” প্রসঙ্গত ২০২১ সালেই মোবাইল ব্যবসা থেকে সরে আসার কথা জানিয়েছিল সংস্থাটি। কিন্তু ঠিক কবে তা বন্ধ হবে সেকথা জানানো হয়নি।

সংস্কার তরফ থেকে গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, ৩০ জুনের পূর্বেই যাবতীয় সফটওয়্যার আপডেট সেরে ফেলতে। কারণ এরপর থেকে আর কোনও ধরনের আপডেট পাওয়া যাবে না। গ্রাহকদের আশঙ্কা এর ফলে বিঘ্নিত হবে মোবাইলের সুরক্ষা ব্যবস্থা। তাই ৩০ জুনের আগেই মোবাইল বদলে ফেলা ছাড়া কার্যত কোনও উপায় রইল না এলজির গ্রাহকদের জন্য। তবে মোবাইল ব্র্যান্ড বন্ধ করলেও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণে বিনিয়োগ বাড়াতে চাইছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা। বিনিয়োগ বাড়াতে চলেছে রোবট নির্মাণেও, খবর সংস্থা সূত্রে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া