শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রোগা হতে শুধুই প্রোটিন খাচ্ছেন? অজান্তে শরীরের বারোটা বাজচ্ছে না তো! ৫ লক্ষণ দেখলেই বুঝুন বিপদ সংকেত

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৫ ১৭ : ৫৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: শরীরের অপরিহার্য পুষ্টি উপাদান প্রোটিন। পেশি শক্তিশালী করা থেকে ওজন নিয়ন্ত্রণ, সার্বিক সুস্থতার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিন খেলে দীর্ঘ সময় পেট ভর্তি থাকে, বারে বারে খাওয়ার প্রবণতাও কমে যায়।তাই রোজের খাদ্যতালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন। 

হিসেব অনুযায়ী, একজন সুস্থ ও স্বাভাবিক ওজনের প্রাপ্তবয়স্ক পুরুষের রোজ ৫০-৬০ গ্রাম প্রোটিন খাওয়া উচিত। অন্যদিকে, মহিলাদের প্রোটিন খেতে হবে ৭০-৮০ গ্রাম। যদিও দৈনিক কতটা প্রোটিন খাওয়া উচিত তা নির্ভর করে কোনও ব্যক্তির ওজন, উচ্চতা, শারীরিক পরিস্থিতি, বয়সের উপর। কারণ নিয়ম না মেনে প্রোটিন খেলে একাধিক জটিল শারীরিক সমস্যা হতে পারে। আপনি অতিরিক্ত প্রোটিন খাচ্ছেন কিনা তা কয়েকটি লক্ষণ দেখে বুঝে নিন। 

১. ডিহাইড্রেশন- অতিরিক্ত প্রোটিন খেলে কিডনির প্রোটিন বিপাকের বর্জ্যপদার্থগুলো বের করতে বেশি পরিশ্রম করতে হয়। ফলে শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে। এক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি তৃষ্ণার্ত বোধ করতে পারেন কিংবা গাঢ় প্রস্রাব হতে পারে।

২. হজমের সমস্যাঃ প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেলে অনেক সময়ে খাদ্যতালিকায় ফাইবার কমে যায়।, যার ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং অস্বস্তি হতে পারে। শরীরে পুষ্টির সঠিক ভারসাম্য না থাকলে অন্ত্রের স্বাস্থ্যে প্রভাব পড়ে।

৩. মুখের দুর্গন্ধঃ ডায়েটে খুব বেশি প্রোটিন, কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার আপনার শরীরকে কিটোসিস অবস্থায় নিয়ে যেতে পারে। যার ফলে মুখে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকে।  

৪. ওজন বৃদ্ধিঃ যদিও প্রোটিন ওজন কমানোর সঙ্গে সম্পর্কিত। কিন্তু অত্যধিক পরিমাণ প্রোটিন খেলে তা ওজন বাড়িয়েও দিতে পারে। আসলে অতিরিক্ত প্রোটিন যদি শরীরের শক্তি বা কার্যকারিতার জন্য তাৎক্ষণিকভাবে প্রয়োজন না হয় তবে তা ফ্যাট হিসাবে জমা হয়।

৫. কিডনির উপর চাপঃ ক্রমাগত বেশি প্রোটিনযুক্ত খাবার খেলে তা কিডনির উপর চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যাদের আগে থেকে কিডনির সমস্যা রয়েছে তাঁদের পরিমিত প্রোটিন খাওয়া উচিত। সেক্ষেত্রে হাত, পা বা মুখ ফুলে যাওয়ার মতো লক্ষণগুলি প্রাথমিক সতর্কতার সংকেত হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া