মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | উপোস করলেই রোগমুক্তি! বাবা-মায়ের চাপে না খেয়ে প্রাণ গেল টিউমার আক্রান্ত ৩ বছরের শিশুর

Pallabi Ghosh | ০৪ মে ২০২৫ ১৭ : ১৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মাত্র তিন বছর বয়স। যে বয়সে একটি গোটা বাক্য ভেঙে ভেঙে উচ্চারণ করতে শেখে একটি শিশু। সেই বয়সেই জোর করে উপোস করানো হল তাকে। বাবা-মায়ের চাপে দিনের পর দিন না খেয়ে কাটাল সে। উপোস করেই প্রাণ গেল টিউমার আক্রান্ত তিন বছরের শিশুকন্যার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত শিশুর বাবা পীযূষ জৈন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। পীযূষ ও বর্ষা জৈনের একমাত্র সন্তান ছিল বিনয়া। ২০২৪ সালে ডিসেম্বর মাসে জানা যায়, বিনয়া ব্রেন টিউমারে আক্রান্ত। মুম্বইয়ে দীর্ঘদিন চিকিৎসা করানো হয় তাকে। এমনকী অস্ত্রোপচার হয়। তা সত্বেও বিনয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। 

 

মার্চ মাসের মধ্যে বিনয়ার বেঁচে থাকার আশাও ক্ষীণ হয়ে আসে। তখনই পুরোনো ধর্মীয় আচার পালনে বিশ্বাসী হয়ে ওঠেন পীযূষ ও বর্ষা। তাঁদের ধারণা ছিল, উপোস করলেই ধর্মীয় রীতি মানলেই, বিনয়ার কঠিন অসুখ সেরে যাবে। ২১ মার্চ ইন্দোরে রাজেশ মুনি মহারাজের সঙ্গে দেখা করেন তাঁরা। পীযূষ জানিয়েছেন, সেদিন গুরুজি জানান, বিনয়ার মৃত্যু ক্রমেই ঘনিয়ে আসছে। তাই তাকে 'সান্থারা' পালন করার নির্দেশ দেন। 

 

'সান্থারা' জৈন ধর্মাবলম্বীদের শতাব্দী প্রাচীন এমন একটি রীতি, যেখানে মৃত্যু পর্যন্ত উপোস করানো হয়। বিনয়া জৈনদের মধ্যে সর্বকনিষ্ঠ, যে সান্থারা ব্রত পালন করে। 'গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে' নাম উঠেছে তার। পীযূষ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ব্রত শেষ করার দশ মিনিট পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে বিনয়া। গুরুজির আদেশেই খুদে সন্তানকে সান্থারা ব্রত করাতে রাজি হন তাঁরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া