বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Water purification Fungal Infection resistance among the top benefits of Alum or Fitkari

লাইফস্টাইল | মনে পড়ে শৈশবের ফিটকিরির কথা? এতদিন পড়ে এসে শোনা যাচ্ছে তার হাজারো গুণের প্রশংসা!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ মে ২০২৫ ১৭ : ০৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মনে পড়ে ছোটবেলার সেই দিনগুলোর কথা? যখন পাড়ার সেলুনে চুল কাটতে গেলে ‘নাপিতকাকু’ ঘাড়ে ঘষে দিতেন সাদা বরফের টুকরোর মত কিছু একটা? আধুনিক পার্লার কিংবা সালোঁর বাইরে যাঁরা চুল কাটেননি, তাঁদের কাছে সেই সাদা বরফের টুকরোর মতো জিনিসটি খুব একটা পরিচিত নয়। কিন্তু এক সময় সেলুনের সঙ্গে সমার্থক ছিল সেই সাদা বস্তুটি - ফটকিরি বা ফিটকিরি।


কিন্তু জিনিসটি ঠিক কী? ফিটকিরি হল একটি রাসায়নিক যৌগ, যা মূলত পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এবং সালফার দিয়ে গঠিত একপ্রকারের লবণ। কালের নিয়মে আগের মতো প্রচলন না থাকলেও গুণে কিন্তু কম যায় না এই যৌগ। ফটকিরির প্রধান বৈশিষ্ট্য হল এটি জলকে পরিশোধিত করতে পারে। পাশাপাশি এর জীবাণুনাশক এবং রক্তপাত বন্ধ করার গুণ রয়েছে।

১.  জল পরিশোধন: ফিটকিরি জলে মেশালে এটি জলের মধ্যে থাকা সূক্ষ্ম কণা ও ময়লাকে জমাট বাঁধিয়ে থিতিয়ে পড়তে সাহায্য করে। এর ফলে জল পরিষ্কার হয়। এটি পানীয় জল বা ব্যবহারের জলকে প্রাথমিক পর্যায়ে শোধন করার একটি সহজ ও প্রচলিত পদ্ধতি।

২.  ছোটখাটো কাটাছেঁড়া ও রক্তপাত বন্ধ করা: ফিটকিরির রক্ত বন্ধকারী গুণ রয়েছে। একারণেই চুল কাটার পর বা শেভিংয়ের সময় কেটে গেলে এটি ব্যবহার করা হত। ছোটখাটো আঘাতে রক্তপাত হলে ফিটকিরি ঘষলে রক্তনালী সংকুচিত হয়ে রক্তপাত দ্রুত বন্ধ হয়ে যায়।

৩.  শরীরের দুর্গন্ধ দূর করা: ফিটকিরির জীবাণুনাশক বৈশিষ্ট্য থাকায় এটি ঘামের কারণে সৃষ্ট ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। ফলে শরীরের দুর্গন্ধ কমে। এটি প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ভেজা ত্বকে ফিটকিরি ঘষা যেতে পারে।

৪.  মুখের স্বাস্থ্য রক্ষা: হালকা গরম জলে ফিটকিরি মিশিয়ে গার্গল করলে মুখের ভেতরের ব্যাকটেরিয়া কমে, মাড়ির সমস্যা বা মুখের ঘা এবং মুখের দুর্গন্ধ দূর হয়। তবে এটি খাওয়া উচিত নয় এবং ব্যবহারের পর মুখ জল দিয়ে ধুয়ে ফেলা ভাল।

৫.  পায়ের যত্ন: ফিটকিরির অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক গুণ পায়ের ছত্রাক সংক্রমণ (যেমন অ্যাথলেটস ফুট) কমাতে সাহায্য করে। হালকা গরম জলে ফিটকিরি গুঁড়ো মিশিয়ে পা ডুবিয়ে রাখলে পায়ের দুর্গন্ধ কমে এবং সংক্রমণ প্রতিরোধ হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া