মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শত শত ভুয়ো তথ্য, জাল খবরের জট ছাড়াতে বাধা পাচ্ছে পহেলগাঁও তদন্ত?

Riya Patra | ০৪ মে ২০২৫ ১৬ : ১০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিলের পহেলগাঁও। রক্তাক্ত পহেলগাঁও। মৃত্যু মিছিল, হাহাকার। ঘটনাকে কেন্দ্র করে ক্রমঅবনতি হচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশ একে অপরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের হাত থেকে পহেলগাঁও তদন্তের ভার নিয়েছে এনআইএ। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তে নেমে পুলিশ এবং তদন্তকারী আধিকারিকদের জাল তথ্যের জট ছাড়াতে হচ্ছে। তাতে খানিকটা বাধাও পাছে তদন্ত। এই ভুয়ো তথ্যগুলি পাক-সম্পর্কিত বলেও খবর ওই সংবাদ সংস্থা সূত্রে। খবর, অন্তত ২০০টির বেশি ‘ফেক অ্যালার্ম’ নজরে এসেছে। এর কারণেই বিলম্ব হচ্ছে তদন্তের অগ্রগতিতে।

কীভাবে ঘটছে এই ভুয়ো তথ্যের সম্প্রচার? ভুয়ো তথ্য, ভুয়ো ফোন কল, সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে বিভ্রান্তি তৈরির প্রচেষ্টা চলছে। বৈসরনের পরিস্থিতি নষ্ট করায় হাত রয়েছে কিছুক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও, সূত্রের খবর তেমনটাই। আবার, বিহারের দুই ব্যক্তি শ্রীনগরের লাল চকে পৌঁছে এক বিশেষ সম্প্রদায়কে গালিগালাজ করে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। অপর একজন আবার পহেলগাঁওয়ের নামে সোনমার্গের ভিডিও ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতীয় ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস নষ্ট করার জন্য পাকিস্তান একটি ভুয়া তথ্য নেটওয়ার্ক চালাচ্ছে। পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ভারতীয় সেনাবাহিনীর নামে ভুয়ো তথ্য প্রচার করছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ভারতীয় সেনাবাহিনী নিয়ে ভুল তথ্য প্রচার করেছে বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপে সেনাবাহিনী নিয়েও ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। চতুর্দিকে ভুয়ো তথ্যের জাল কাটাতেই তদন্তের বিলম্ব ঘটছে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া