শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ মে ২০২৫ ১৫ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের মহাকুম্ভের মেলা কত মানুষের ভাগ্য বদলে দিয়েছে। ছোটখাটো পসরা সাজিয়ে যাঁরা খানিকটা আয়ের আশা করেছিলেন, তাঁরাই এত টাকা উপার্জন করেছেন, নিজেরাই চমকে গেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবা, সাধুদের ভিড় জমেছিল মেলায়। তাঁদের বিপুল উপার্জনও হয়েছে এবছর। মহাকুম্ভের প্রচুর উপার্জনের পরেই এক সাধুকে গাড়ি কিনতে দেখা গেল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি মহাকুম্ভের মেলা শেষ হতেই এক সাধুকে দেখা গেল নতুন গাড়ির শোরুমে। সেখানে নতুন গাড়ি কিনে, চাবি হাতে ছবিও তুললেন তিনি। এমনকী গাড়ি চালিয়ে শোরুম থেকে বেরিয়েও যেতে দেখা গেল তাঁকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, বিতর্ক তুঙ্গে।
মহাকুম্ভের মেলায় এই সাধুও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। টানা ২০ বছর একহাত তিনি উপরে উঁচু করে রেখেছেন। কখনও হাত নামাননি। সেই সাধুই এবার গাড়ি কিনলেন। এমনকী তাঁকে গাড়ি চালাতেও দেখা গেল। গাড়ির শোরুমে, গাড়ির মধ্যেও একহাত তুলেই ছিলেন তিনি।
ভিডিওটি পয়লা মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই চার লক্ষ মানুষ সেটি দেখেছেন। কেউ কেউ ক্ষোভ উগরে দিয়েছেন, কেউ মশকরা করেছেন, কেউ আবার সমর্থন করেছেন। একজন লিখেছেন, 'উনি এবার কীভাবে গাড়ি চালাবেন? গাড়ির মধ্যেও একহাত তুলে রাখবেন?' একজন লিখেছেন, 'এত এত ভক্তের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার ফল নিশ্চয়ই ভোগ করতে হবে।' আবার কেউ কেউ লিখেছেন, যাতায়াতের সুবিধার্থে যে কেউ গাড়ি কিনতে পারেন। অযথা সমালোচনা বড্ড অপ্রয়োজনীয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?