মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৩ মে ২০২৫ ০০ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: তাপপ্রবাহ, তীব্র গরম থেকে সাময়িকভাবে রেহাই। মে মাসের শুরুতে ঘূর্ণাবর্তের জেরে গোটা দেশে প্রবল দুর্যোগের ঘনঘটা। আগামী পাঁচদিন একটানা তুমুল ঝড়, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একাধিক রাজ্যে হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তীব্র গরম থেকে দিন কয়েক স্বস্তি মিললেও, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণাবর্তের জেরে আগামী পাঁচদিন উত্তর পূর্ব ও পূর্ব ভারতের সব রাজ্যে ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ৪ মে থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সিকিমে বজ্রপাত, মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারের মতো রবিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। ৫ মে পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়েও ঝড়বৃষ্টি ও বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। ৬ মে পর্যন্ত জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
৬ মে পর্যন্ত দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থানেও ঘণ্টায় ৬০ কিমি ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানের কয়েকটি এলাকায় ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। এই দুর্যোগের আবহেও রাজ্যে রাজ্যে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?