মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ মে ২০২৫ ০০ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: করমণ্ডল উপকূলে মাছ ধরার সময় শ্রীলঙ্কার জলদস্যুরা তামিলনাড়ুর নাগাপট্টিনম জেলার ৩০ জনেরও বেশি জেলের উপর হামলা চালায়। এই আক্রমণে আহত ১৭ জন তামিল জেলে। জলদস্যুরা মৎসজীবীদের ট্রলার থেকে অবাধে লুটপাট চালায় বলেও অভিযোগ। মাছ ধরার জাল, জিপিএস সরঞ্জাম-সহ আনুমানিক ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ ও বিভিন্ন সামগ্রী নিয়ে জলদস্যুরা চম্পট দিয়েছে বলে অভিযোগ।
ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন জেলেরা। এই হামলার সময় জেলেদের ট্রলার কোডিয়াক্কারাইয়ের দক্ষিণ-পূর্বে ছিল। মাঝ সমুদ্রে আচমকা একটি স্পিডবোটে করে ছয়জন ব্যক্তি জেলেদের ট্রলারের দিকে এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ শুরু করেন বলে অভিযোগ। এতেই ১৭ জন জেলে আহত হন। তীরে ফিরে আসার পর আহত ১৭ জন জেলেকে জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত জেলেদের দাবি, জলদস্যুদের হামলা ভারতীয় জলসীমার মধ্যেই ঘটেছে।
সেরুধুরের একজন জেলে গজেন্দ্রন বলেন, "শ্রীলঙ্কার জলদস্যুরা আমাদের উপর আক্রমণ করেছে, এবং বেশ কয়েকজন জেলে এখন হাসপাতালে ভর্তি। আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়কেই হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি। আমরা বর্তমানে ধর্মঘট করছি এবং যদি এই ধরনের আক্রমণ অব্যাহত থাকে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ শুরু করব।"
গত বছরের ডিসেম্বরে একই রকম একটি ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কার জলদস্যুদের আক্রমণে তিনজন ভারতীয় জেলে আহত হয়েছিলেন। জলস্যুরা ছিনতাই করে চম্পট দিয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?