শুক্রবার ১০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Food: নতুন বছরে চাউমিন-চিলি চিকেন ভুলে ‘চাওম্যান’-এর ‘ডাক’-এ মজে সৃজিত! আপনি?

আজকাল ওয়েবডেস্ক | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩ : ১৪
টেবিলে সুন্দর করে সাজানো হংস। সবুজ পাতাবাহারে গা এলিয়ে বসে। মরাল গ্রীবা তখনও মনোরম ভঙ্গিতে বাঁকানো। এমন রাজকীয় আকর্ষণ কী করে অগ্রাহ্য করেন সৃজিত মুখোপাধ্যায়? পরিচালক যখন ‘খাদ্য-সুরসিক’ নামে খ্যাত! তাই নাকি ২০২৪-এ খাবারের মেনু বদলে ফেলছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক। ঠিক করেছেন, ‘চাউমিন-চিলি চিকেন’ নয়, ‘চাওম্যান’-এর ‘ডাক’-এ সাড়া দেবেন। হেঁয়ালি থাক। কলকাতার নামজাদা রেস্তোরাঁ ‘চাওম্যান’ প্রতি বছরের মতো এবছরের শীত উদযাপনের জন্য হাঁসের মাংসের রকমারি পদ নিয়ে এসেছে শহরবাসীর জন্য। ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যাল’। চলবে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। সেখানেই আমন্ত্রিত সৃজিত। পাশে বসে তাঁকে যত্ন করে খাওয়ালেন রেস্তোরাঁর কর্ণধার দেবাদিত্য চৌধুরী।



কী কী খেলেন সৃজিত? মেনুতে অয়েস্টার মাশরুমের সঙ্গে হাঁসের মাংসের স্যুপ, ক্রিস্পি ফ্রাইড ডাক ট্রায়াঙ্গেল, থাই ঘরানায় রাঁধা সুগন্ধি হাঁস, মঙ্গোলিয়ান চিলি হাঁস, লেমন সসে রোস্টেড ম্যাঙ্গো ডাক, গার্লিক সসে মশলাদার হাঁস, ক্যান্টনিজ স্টাইলে রোস্ট করা হাঁস, রোস্টেড ডাক ইন বাম্বু শুট, মাখন মরিচ গার্লিক হাঁসের মাংসের নুডলস, প্যান ফ্রাইড ডাক নুডলস, হাঁসের মাংসের ডিম মেফুন, রোস্টেড ডাক ফ্রাইড রাইস এবং আরও অনেক। তার মধ্যে থেকে বাছা কিছু পদ তিনি চেখেছেন।



১৩ বছর ধরে হাঁসের মাংসে শহরের রসনাতৃপ্তি ঘটাচ্ছেন দেবাদিত্য। সেকথা মনে করিয়ে দিয়ে তাঁর বক্তব্য, “কয়েক বছর আগে বিশেষ খাওয়াদাওয়ার উৎসব শুরু করেছিলাম। খুব গর্বের সঙ্গে জানাচ্ছি, শীত পড়লেই বাঙালি উশখুশ করে এই স্বর্গীয় স্বাদের জন্য। এ বছরের বিশেষত্ব, চিনের দুর্লভ রেসিপি। যার স্বাদ পেতে আগামী বছরের জন্য অপেক্ষা করবেন ভোজনরসিকেরা।’’



তৃপ্ত সৃজিতও সায় দিয়েছেন কর্ণধারের কথায়, “দেবাদিত্যর সঙ্গে একমত। নরম তুলতুলে মাংস রকমারি মশলা আর শেফেদের হাতের ছোঁয়ায় আরও রসালো। যে ক’টা পদ চেখেছি, প্রত্যেকটি অসাধারণ। এই ধরনের পদ এর আগে আমি কোথাও খাইনি।” আপনারাও নতুন বছরে হাঁসের ডাকে সাড়া দিতে চান? তা হলে যে কোনও দিন পৌঁছে যান রেস্তোরাঁর যে কোনও আউটলেটে। রোজ দুপুর ১২টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা। যুগলে খেতে গেলে খরচ পড়বে ১,৫০০ টাকা। ট্যাক্স আলাদা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া