বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?

RD | ০৩ মে ২০২৫ ০৩ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের বেশ কয়েকটি দীর্ঘতম যুদ্ধ হিসাবে প্রসিদ্ধ, তবে এমন একটি যুদ্ধও আছে যা সবচেয়ে স্বল্প সময়ের। এই যুদ্ধ মাত্র ৩৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কাদের মধ্যে হয়েছিল সেই যুদ্ধ?

পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নিয়ে জোর আলোচনা চলছে। পাকিস্তানিরা হুমকি দিচ্ছে যে, তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, অন্যদিকে ভারতও শত্রু দেশের বিরুদ্ধে নানা পদক্ষেপ করছে। 

বিশ্বের অনেক দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে, তাই আজ এই প্রতিবেদনে আলোকপাত হবে কখন এবং কাদের মধ্যে বিশ্বের সবচেয়ে স্বল্পকালীন যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায়, বহু বছর ধরে চলে আসা অনেক যুদ্ধ হয়েছে। তাদের ধ্বংসযজ্ঞ ভয়াবহ ছিল এবং এই ভয়াবহতার কারণেই এই যুদ্ধগুলি পরিচিত।

প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় চার থেকে ছয় বছর ধরে চলেছিল, কিন্তু ইতিহাসের পাতায় মাত্র ৩৮ মিনিটের মধ্যে শেষ হওয়া একটি যুদ্ধের রেকর্ড রয়েছে। কোন কোন দেশের মধ্যে এটি সংঘটিত হয়েছিল?

১৮৯৬ সালের ২৭শে অগস্ট ব্রিটেন এবং জাঞ্জিবারের (বর্তমানে তানজানিয়ার অংশ) মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটি একটি রাজনৈতিক বিরোধের কারণে হয়েছিল। এই সময়ে, ব্রিটিশ সেনাবাহিনী কোনও উল্লেখযোগ্য প্রচেষ্টা ছাড়াই মাত্র ৩৮ মিনিটের মধ্যে যুদ্ধ শেষ করে।

১৮৯৩ সালে, ব্রিটিশরা সৈয়দ হামাদ বিন থুওয়াইনিকে জাঞ্জিবারের তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করে। তিনি শান্তিপূর্ণভাবে শাসন করছিলেন। তবে, থুওয়াইনি ১৮৯৬ সালের ২৫শে অগস্ট মারা যান। হামাদের মৃত্যুর পর, তার ভাগ্নে খালিদ বিন বারঘাশ নিজেকে জাঞ্জিবারের সুলতান ঘোষণা করেন। সেই সময়ে, জাঞ্জিবারের উপর ব্রিটেনের আধিপত্য ছিল। তাই, বারঘাশের সুলতান হওয়ার  ঘোষণা ব্রিটেন পছন্দ করেনি। ব্রিটেন খালিদকে সুলতানের পদ থেকে অপসারণের নির্দেশ দেয়, কারণ তারা চেয়েছিল হামাদের খুড়তুতো ভাই হামুদ বিন মহম্মদকে তাঁর উত্তরসূরি হিসেবে বসানো হোক।

কিন্তু, আদেশ উপেক্ষা করে, বাঘাশ তার প্রাসাদের চারপাশে প্রায় ৩০০০ সৈন্য মোতায়েন করে। ব্রিটেন যখন এই বিষয়ে জানতে পারে, তখন তারা খালিদকে পদত্যাগ করতে বলে। যদিও খালিদ বিন বারঘাশ সেই নির্দেশে কোনও আমল দেননি। এরপরও ব্রিটেন খালিদকে সতর্ক করেছিল। শোনেননি বারঘাশ। ফলে  ১৮৯৬ সালের ২৭শে অগস্ট ব্রিটিশরা জাঞ্জিবারে আক্রমণ শুরু করে। যুদ্ধ শুরু হলে খালিদের সেনাবাহিনী মাত্র ৩৮ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করে। এই আক্রমণে খালিদের ৫০০ জন সৈন্য আহত হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া