মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কখন কাজল, কখনও বা সুইটি! ১২ রাজ্যে নাম বদলে বিয়ের নামে ঠগবাজি, পুলিশের জালে 'ডাকু দুলহান'

Pallabi Ghosh | ০৩ মে ২০২৫ ২২ : ৫৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ১২ রাজ্যে ১২টি আলাদা নামে ঘুরে বেড়াত। মূল উদ্দেশ্য ছিল, বিয়ের আচার-অনুষ্ঠান সেরেই লক্ষ লক্ষ টাকা, গয়না নিয়ে পালিয়ে যাবে‌। বিয়ের নামে ঠগবাজি করতে গিয়ে অবশেষে পুলিশের জালে ২১ বছরের তরুণী। যাকে পুলিশ 'ডাকু দুলহান' নাম দিয়েছে। তার একাধিক কীর্তিও ফাঁস করা হয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার 'ডাকু দুলহান' সহ তার গ্যাংয়ের আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 'ডাকু দুলহান'-এর আসল নাম গুলশানা রিয়াজ খান। ১২ রাজ্যে ১২টি আলাদা নামে সে ঘুরে বেড়াত। গুজরাটে কাজল, হরিয়ানায় সীমা, বিহারে নেহা এবং উত্তরপ্রদেশে সুইটি নামে ঘুরত সে। টার্গেট ছিল, ধনী পরিবারের সন্তানদের ফাঁসানো। বিশেষত, যাঁদের বিয়ে দেরিতে হচ্ছে। 

 

সুন্দরী পাত্রী সেজে ম্যাট্টিমনি সাইটে নিজের নাম, পরিচয় আপলোড করত। সেখান থেকেই আলাপ করত ধনী পরিবারের পাত্রদের সঙ্গে। প্রত্যেকবার বিয়ের পরেই অপহরণের গল্প তৈরি করা থাকত। ঠিক বিয়ের আসর থেকে তাকে অপহরণ করে নিয়ে যেত কয়েকজন বাইক আরোহী। তারপর কয়েক মাস গা ঢাকা দিয়ে থাকত। ভিন শহরে গিয়ে আবার সেই একইভাবে বিয়ের জন্য পাত্র খুঁজত। 

 

সম্প্রতি হরিয়ানায় এভাবেই বিয়ের আসর থেকে অপহরণ করা হয়েছিল গুলশানাকে। সেই পাত্র উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। আম্বেদকর নগর এলাকা থেকে পুলিশ ওই গ্যাংয়ের একজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে গুলশানা ও বাকিদের খোঁজ পায়। গ্যাংয়ের মধ্যে পাঁচজন মহিলা ও চারজন পুরুষ রয়েছে। পাশাপাশি গুলশানা বিবাহিত বলে জানা গিয়েছে। তার স্বামী উত্তরপ্রদেশের বাসিন্দা। স্ত্রীর এই কাজে তাঁর আশকারা ছিল বলেই জানা গেছে। কয়েক লক্ষ টাকা, বাইক, সোনার গয়না, নকল আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া