মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ মে ২০২৫ ২২ : ৫৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুর থেকে কলম্বো বিমানবন্দরে হুলস্থূল কাণ্ড। চরম ব্যস্ততায় নিরাপত্তা রক্ষীরা। একটি বিমান চেন্নাই থেকে কলম্বোয় অবতরণ করতেই শুরু হয় তল্লাশি অভিযান। কেন? পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় জড়িত ছয় সন্দেহভাজন চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পৌঁছেছে বলে সন্দেহে করা হচ্ছে। এরপরই এ দিন দুপুরে কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
বিমানে চেন্নাই থেকে জঙ্গিরা কলম্বোয় যেতে পারে বলে আশঙ্কার কথা ভারতীয় গোয়েন্দারাই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রশাসনকে জানিয়েছিলেন। এরপরই তৎপর হয় সে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। শ্রীলঙ্কান এয়ারলাইন্স-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইউএল ১২২ বিমানটি শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে কলম্বোয় পৌঁছায়। সেটি অবতরণের পরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।
A flight from #Chennai searched upon arrival #Srilanka
— Vajira Sumedha???? ???????? (@vajirasumeda) May 3, 2025
On a tip that 6 was onboard who involved #Pehelgam attack .
Here @flysrilankan statement on the search. pic.twitter.com/QXDmwydFUG
'চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার'-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়, ভারতের 'ওয়ান্টেড' তালিকায় থাকা সন্দেহভাজন ব্যক্তি ওই বিমানে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই বার্তা পাওয়ার পরেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তল্লাশি অভিযান চালায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।
তবে তল্লাশিতে তেমন কোনও ব্যক্তির হদিশ মেলেনি। শ্রীলঙ্কান এয়ারলাইন্স তরফে পরে জানানো হয়, বিমানটিতে তল্লাশি চালানোর পর পরবর্তী গন্তহব্যের জন্য সেটিকে প্রস্তুত করা হয়। বিমানটি নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় জঙ্গি হামলা ২৬ জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তৈবা অনুমোদিত এক শাখা সংগঠন। ঘটনার পর ১০ দিনের বেশি অতিক্রান্ত। কিন্তু জঙ্গিদের খোঁজ মেলেনি। এরা যাতে এ দেশ ছাড়তে না পারেন সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে প্রশাসন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?