বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির

AD | ০৩ মে ২০২৫ ২২ : ৩৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কয়েক ঘন্টা পরেই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে। যা পাকিস্তানের ৮০% কৃষি জমির জন্য জল নিশ্চিত করে। সেই চুক্তি স্থগিত করা নিয়ে হুমকি দিলেন সে দেশের প্রতিরক্ষমন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর হুঁশিয়ারি, সিন্ধু চুক্তির অধীনে পাকিস্তানের অংশের জলের প্রবাহ অন্যদিকে সরানোর জন্য ভারত কোনও কাঠামো তৈরি করলে তা ধ্বংস করে দেওয়া হবে।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েছিলেন আসিফ। সেখানেই তিনি পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, "পাকিস্তানের জলসীমার যেকোনো পরিবর্তনকে 'আগ্রাসন' হিসেবে দেখা হবে।"

সিন্ধু অববাহিকায় ভারত যদি বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়, তাহলে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আসিফ বলেন, "তা হবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন... এমনকি যদি তারা (ভারত) এই ধরণের স্থাপত্যের প্রচেষ্টা করে, পাকিস্তান সেই কাঠামো ধ্বংস করবে।"

আসিফের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন বলেন, ''এই ধরনের 'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ ঘটায়।"

তিনি বলেন, "খোয়াজা আসিফ দৃশ্যতই ভীত। যদিও তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। তিনি কেবল একজন 'বিবৃতিমন্ত্রী', ক্রমাগত ফাঁকা হুমকি দিয়ে যাচ্ছেন। পাকিস্তানিদের মধ্যে ভয় স্পষ্ট। তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে।"

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। এই জলের উপরে গোটা দেশের ৮০ শতাংশ কৃষিকাজ নির্ভরশীল।

ভারত সরকার ইতিমধ্যেই নিকট ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তার সমস্ত আইনি ও প্রযুক্তিগত দিক খতিয়ে দেখছে। চুক্তি স্থগিত করার ফলে ভারত সিন্ধু নদের জল কীভাবে ব্যবহার করবে তারও বিকল্পের খোঁজ চলছে।

তবে, আপাতত ভারত জলপ্রবাহ বন্ধ করতে পারবে না কারণ পাকিস্তানকে বরাদ্দ করা তিনটি নদীর উপর পর্যাপ্ত পরিমাণে জলাধারের ব্যবস্থা নেই। বিদ্যমান বাঁধগুলির জল ধারণের ক্ষমতা পর্যাপ্ত নয়।

জলচুক্তি স্থগিত করার পর গত সপ্তাহে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি ভারতকে হুঁশিয়ারি দেন, "হয় আমাদের জল দিতে হবে, না হলে ভারতীয়দের রক্ত ​​সিন্ধু নদীর মধ্য দিয়ে প্রবাহিত হবে"।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ বা অন্য দিকে সরানোর যে কোনও প্রচেষ্টাকে 'যুদ্ধের সামিল' হিসেবে বিবেচনা করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া