মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফিরল বুরারি কাণ্ডের স্মৃতি! গণ আত্মহত্যা মুম্বইয়ে, ঘর থেকে উদ্ধার মা ও তিন সন্তানের নিথর দেহ

Pallabi Ghosh | ০৩ মে ২০২৫ ২২ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের কাছে এক ছোট্ট গ্রামে আত্মঘাতী এক পরিবারের চার সদস্য। শনিবার সকালে তিন কন্যাসন্তান ও মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গণ আত্মহত্যার ঘটনায় শোরগোল গোটা গ্রামে‌। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভিওয়ান্দির ফেনে গ্রামে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বাড়ি থেকে দুপুরেই বেরিয়ে গিয়েছিলেন লালজি নামের এক ব্যক্তি। সেদিন তাঁর নাইট ডিউটি ছিল। শনিবার সকাল ৯টা নাগাদ বাড়ি ফেরেন। দরজায় বারবার ধাক্কা দিলেও, কারও কোনও সাড়াশব্দ পাননি। অবশেষে খোলা জানলা দিয়ে উঁকি দিতেই তিনি আঁতকে ওঠেন। সেখান থেকেই স্ত্রী ও কন্যাসন্তানদের ঝুলন্ত দেহ তিনি দেখতে পান। 

 

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘর থেকে ৩২ বছরের পুনিতা এবং তাঁর ১২, ৭, ৪ বছরের কন্যাসন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ। একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেই লেখা ছিল। পাশাপাশি আরও যা লেখা ছিল, তা থেকে তদন্তকারীদের অনুমান, কোনও আচার পালন করছিলেন তাঁরা‌। সেই আচার পালন করতে গিয়েই দুর্ঘটনাবশত সকলের মৃত্যু হয়েছে। 

 

মুম্বইয়ের ওই ঘটনায় ফিরল ২০১৮ সালের দিল্লির বুরারি কাণ্ডের স্মৃতি। বুরারি এলাকায় এক পরিবারের ১১ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সকলের চোখ, হাত, পা বাঁধা ছিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া