বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

RD | ০৩ মে ২০২৫ ২১ : ৫২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রতিপক্ষ ভারতকে সমঝে দিতে পাক সেনা শনিবার ৪৫০ কিলোমিটার দূরপাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা করেছে।শনিবার 'আবদালি' নামে এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটি সামরিক মহড়া 'এক্সারসাইজ ইন্দাস'-এর অংশ হিসেবে পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপনাস্ত্র ৪৫০ কিমি দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে।

সোনমিয়ানি রেঞ্জে পরিচালিত এই পরীক্ষাটি সম্ভবত আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এএসএফসি)-এর অধীনে পরিচালিত একটি অপারেশনাল ইউজার ট্রায়ালের অংশ ছিল, যা পাকিস্তানের পারমাণবিক-সক্ষম ক্ষেপণাস্ত্র পরিচালনা করে।

এ দিনের মহড়া সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন, আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের ঊর্ধ্বতন কর্তাদের পাশাপাশি বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরাও প্রত্যক্ষ করেছেন।

 

এক বিবৃতিতে, পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে যে উৎক্ষেপণটি "সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে" এই মহড়া করা হয়েছে। যাতে যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ নিশ্চিত করা যায় এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা যায়।

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তেজনা
পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে 'বেপরোয়া উসকানি' দিতে পারে। ভারতের এই দাবি আগেই করেছিল।

পহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর ভারতের ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ এবং শাস্তিমূলক পদক্ষেপের পর, পাকিস্তান ধারাবাহিকভাবে নোটাম (বিমানসেনাদের কাছে নোটিস) জারি করে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিচ্ছে। তবে, শনিবার ব্যতীত তারা আর কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি।

ভারতের সামরিক প্রতিশোধের ভয়ে, ভীত পাকিস্তান আরব সাগরে নৌ মহড়াও জোরদার করেছে এবং নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।

এদিকে, পাকিস্তান বিমান বাহিনী একই সঙ্গে তিনটি মহড়া চালাচ্ছে যার মধ্যে F-16, J-10 এবং JF-17-সহ সমস্ত প্রধান যুদ্ধবিমান বহর অন্তর্ভুক্ত রয়েছে। সীমান্ত বরাবর অবস্থানগুলিতে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি ইউনিটও মোতায়েন করেছে।

রাজস্থানের বারমেরের লঙ্গেওয়ালা সেক্টরের কাছেও অত্যাধুনিক রাডার সিস্টেম স্থাপন করেছে পাকিস্তান।

ভারত সামরিক শক্তি প্রদর্শন করেছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাব দেওয়ার জন্য "সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা" দেওয়ার পর থেকে পাকিস্তান সতর্ক রয়েছে। তবে ভারত তার সামরিক শক্তি প্রদর্শনে সময় নষ্ট করেনি। গত সপ্তাহে, রাফায়েল-সহ ভারতের ফ্রন্টলাইন যুদ্ধবিমান এবং এর শীর্ষ পাইলটরা আক্রমন নামে একটি বৃহৎ আকারের সামরিক মহড়ায় অংশ নিয়েছিল এবং নৌবাহিনী তাদের অপারেশনাল প্রস্তুতি প্রদর্শন করেছিল।

শুক্রবার, এক যুগান্তকারী সামরিক মহড়ায়, ভারতীয় বিমানবাহিনীর বিমানগুলি উত্তর প্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের একটি অংশে সফলভাবে "ল্যান্ড অ্যান্ড গো" অপারেশন করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া