বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ মে ২০২৫ ২১ : ২৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সীমান্তে যুদ্ধের আবহ। কাঁপছে পাকিস্তান। তার মধ্যেই দিল্লিকে ভয় দেখাতে পাক মন্ত্রীদের গরমাগরম বুলির কমতি নেই। প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের কথায়, সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী পাকিস্তান প্রাপ্য জল আটকাতে ভারত সিন্ধু নদের উপর কোনও বাঁধ তৈরি করলে তা ভেঙে ধ্বংস করে দেওয়া হবে।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার কয়েক ঘন্টা পরেই ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণা করেছিল। এই সিন্ধু নদের জলেই পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ হয়ে থাকে।
এক পডকাস্ট সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আশিফকে জিজ্ঞাস করা হয়েছিল যে, ভারত পাকিস্তানের প্রাপ্য দল সিন্ধু নদের উপর বাঁধ নির্মাের তোড়জোড় করছে বলে শোনা গিয়েছে। জবাবে, আসিফ জানিয়েছেন, ভারতের তৈরি যেকোনও নির্মাণই 'ভারতের আগ্রাসন' বলে বিবেচিত হবে। তাঁর কথায়, "গুলি, বন্দুক ব্যবহারেই কেবল আগ্রাসন হয় না। আগ্রাসনের আরও একটা রূপ জল আটকে দেওয়া। সেটা করলে খিদে-তেষ্টায় মানুষকে মরতে হবে।।" তিনি জানিয়েছেন যে, সিন্ধু চুক্তি নিয়ে দিল্লির একতরফা সিদ্ধান্ত ও সমস্যার কথা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে ইসলামাবাদ।
আসিফের মন্তব্যকে "ফাঁকা হুমকি" বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন। তাঁর দাবি, এই ধরনের "উস্কানিমূলক মন্তব্য" পাকিস্তানিদের ভয়ের বহিঃপ্রকাশ। হুসেন সংবাদমাধ্যমকে বলেন, "খোয়াজা আসিফ দৃশ্যতই ভীত। যদিও তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, তবুও তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। তিনি কেবল একজন 'বিবৃতিমন্ত্রী', ক্রমাগত ফাঁকা হুমকি দিয়ে যাচ্ছেন। পাকিস্তানিদের মধ্যে ভয় স্পষ্ট। তাঁরা রাতের ঘুম হারাম করে ফেলছে।"
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। ওই চুক্তি অনুসারে, সিন্ধু নদ এবং তার পশ্চিম তীরের উপনদীগুলির জল পায় পাকিস্তান। এই জলের উপরে গোটা দেশের ৮০ শতাংশ কৃষি নির্ভর করে আছে। ভারত চুক্তি স্থগিত করার কথা জানালে জল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানে। কারণ এই নদীগুলির উৎস ভারতেই।
সিন্ধুর জল পাকিস্তানকে দেওয়া বন্ধ করতে সরকার ইতিমধ্যেই সম্ভাব্য ব্যবস্থার সমস্ত আইনি এবং প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখছে। চুক্তি স্থগিত করার ফলে ভারত সিন্ধু প্রণালীর জল কীভাবে ব্যবহার করবে সে সম্পর্কে আরও বিকল্প পেয়েছে। আপাতত, ভারত জল প্রবাহ বন্ধ করতে পারে না, কারণ পাকিস্তানকে বরাদ্দ করা তিনটি নদীর উপর জলাধারের সুবিধা নেই। যেসব বাঁধগুলি রয়েছে সেগুলির জল আটকে দেওয়ার বা অন্য দিকে সরানোর ক্ষমতা নেই।
দিল্লি সিন্ধু চুক্তি স্থগিতের ঘোষণার পর গত সপ্তাহে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি ভারতকে সতর্ক করে দিয়ে উত্তেজনা বাড়িয়েছিলেন। বলেছিলেন, "আমাদের জল অথবা ওদের (ভারত) রক্ত সিন্ধু নদীর মধ্য দিয়ে প্রবাহিত হবে।"
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন যে, পাকিস্তানের জল প্রবাহ বন্ধ করার বা অন্য দিকে সরানোর যেকোনও প্রচেষ্টা "যুদ্ধের পদক্ষেপ" হিসেবে বিবেচিত হবে।
Pakistan's defense minister is very clear, if India builds any structure to stop or divert the flow of water, that would be attacked and destroyed. pic.twitter.com/bU9n7lnnC8
— Mohammad Imran Mehdi (@AaraizMehdi) May 3, 2025
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?