মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৩ মে ২০২৫ ২০ : ২৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গোধরায় ২০০২ সালে সাবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় রেল পুলিশের ন’জন কনস্টেবলের বরখাস্তের নির্দেশ বহাল রাখল গুজরাত হাই কোর্ট। আদালত জানিয়েছে, বরখাস্ত হওয়া পুলিশকর্মীরা যদি তাঁদের কর্তব্যে অবহেলা এবং অসাবধান না হতেন তবে এই মর্মান্তিক ঘটনাটি এড়ানো যেত।
আদালতের পর্যবেক্ষণ, রেলওয়ে পুলিশ বাহিনীর (RPF) নয় জন কর্মীর সেই দুর্ভাগ্যজনক দিনে দাহোদ থেকে সাবরমতী এক্সপ্রেসে ওঠার কথা ছিল। কিন্তু তারা তা করেনি। ট্রেনটি ছয় ঘণ্টা দেরিতে চলায় তাঁরা সেটির পরিবর্তে রেজিস্টারে মিথ্যা এন্ট্রি করে শান্তি এক্সপ্রেসে আহমেদাবাদে ফিরে আসেন।
প্রসঙ্গত, ২০০২-এর ২৭ ফেব্রুয়ারি গোধরায় সাবরমতী এক্সপ্রেসে করসেবকদের পুড়িয়ে মারার ঘটনা ঘটে। ট্রেনের এস-৬ কোচের অগ্নিকাণ্ডে ৫৯ জনের মৃত্যু হয়। তাঁদের অধিকাংশই ছিলেন অযোধ্যা থেকে ফেরা করসেবক। সেই ঘটনার পরই দাঙ্গা ছড়িয়ে পড়ে গুজরাত জুড়ে। অভিযোগ, সরকারি মদতে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালায় সে রাজ্যের মুসলিমদের উপর। দাঙ্গার বলি হন হাজারেরও বেশি মানুষ। গুজরাত সরকারের তরফে গঠন করা হয় একাধিক কমিশনও। সেই সময় নানাবতী কমিশন তাঁদের রিপোর্টে জানিয়েছিল, "ওই পুলিশকর্মীরা যদি সে দিন কর্তব্য পালন করতেন, তা হলে এত বড় ঘটনা এড়ানো সম্ভব হত।" কমিশনের রিপোর্টের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছিল অভিযুক্ত ন’জন পুলিশ কনস্টেবলকে।
এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছিলেন বরখাস্ত হওয়া কনস্টেবলরা। গুজরাট হাইকোর্ট পর্যবেক্ষণ, "যদি আবেদনকারীরা আহমেদাবাদ পৌঁছনোর জন্য সাবরমতী এক্সপ্রেস ট্রেনে করেই রওনা দিতেন, তাহলে গোধরায় ঘটে যাওয়া ঘটনাটি রোধ করা যেত। আবেদনকারীরা তাঁদের কর্তব্যে অবহেলা এবং অসাবধানতা প্রদর্শন করেছেন। উল্লিখিত অভিযোগগুলি প্রমাণিত হয়েছে।"
গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে যে ২০০৫ সালে পুলিশ কর্মীদের চাকরি থেকে অপসারণ ন্যায্য ছিল। এতে আরও বলা হয়েছে যে সাবরমতী এক্সপ্রেসে তাদের উপস্থিতি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারf যা ঘটেছিল তাতে পরিবর্তন আনতে পারত।
২০০২ সালের সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনায় জন্য মোট ৩১ জন মুসলিমকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের মধ্যে ১১ জনকে ১ মার্চ, ২০১১ তারিখে একটি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত মৃত্যুদণ্ড দেয়। ২০১৭ সালের অক্টোবরে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দোষী সাব্যস্তদের মধ্যে বাকি ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?