শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৩ মে ২০২৫ ১৮ : ৪০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: জাতিগত জনগণনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জাতিগত জনগণনাকে “দেশবিরোধী চক্রান্ত” বলে আখ্যা দিয়েছিলেন। তাঁর মতে, এটি হিন্দু সমাজকে বিভক্ত করার একটি ষড়যন্ত্র, যার পেছনে বিরোধী দলগুলির রাজনৈতিক উদ্দেশ্য আছে।
কিন্তু মোদী সরকারের জাতিগত জনগণনার সিদ্ধান্ত ঘোষণার পর আদিত্যনাথ একমাত্র একটি পোস্ট করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেও, তার বাইরে তিনি নীরব রয়েছেন। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ২ মে এক সাংবাদিক সম্মেলনে আদিত্যনাথের পুরনো বক্তব্যের ভিডিও ক্লিপ বাজিয়ে তাঁকে কটাক্ষ করেন।
অখিলেশ প্রশ্ন তোলেন, “আদিত্যনাথ কি এখনও তাঁর ওই বক্তব্যে অটল আছেন, না কি তিনি তা সংশোধন করতে চান?”
অন্যদিকে, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জাতিগত জনগণনাকে “ঐতিহাসিক সিদ্ধান্ত” বলে বর্ণনা করে বিজেপির এই উদ্যোগকে গরিব, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দিকেই বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিন্দু ঐক্যের ডাক দিয়ে আদিত্যনাথ যেভাবে জাতিগত প্রশ্নে বরাবরই আপত্তি জানিয়েছেন, তা তাঁকে বিজেপির অভ্যন্তরেই কিছুটা কোণঠাসা করে তুলছে। বিপরীতে, ওবিসি নেতা মৌর্য বিজেপির মধ্যে বিকল্প নেতৃত্ব হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করছেন।
জাতিগত জনগণনা ঘিরে এই দ্বিমুখী অবস্থান বিজেপির অন্দরে ভবিষ্যতে আরও টানাপোড়েন তৈরি করতে পারে বলেই মত বিশ্লেষকদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?