মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৩ মে ২০২৫ ১৮ : ০৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ভারত। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আমদানি ও পণ্য পরিবহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং এটি জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে জারি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "পাকিস্তান থেকে আগত বা রপ্তানি হওয়া সমস্ত ধরণের পণ্যের আমদানি, সরাসরি বা পরোক্ষভাবে, এখন থেকে নিষিদ্ধ। এ বিষয়ে কোনও ছাড় দেওয়ার প্রয়োজন হলে তা সরকারের অনুমোদন সাপেক্ষে হতে হবে।"
এছাড়াও, ওয়াঘা-অটারি সীমান্ত পেরিয়ে চলা সামান্য পরিমাণ পণ্য পরিবহণ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তান থেকে ভারতে আসা আমদানির বেশিরভাগ অংশই ছিল ওষুধ, ফলমূল ও তেলবীজ। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকেই এই আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ভারত ২০০% শুল্ক আরোপ করে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু জল চুক্তিও স্থগিত করেছে। ১৯৬০ সালে স্বাক্ষরিত এই জলবণ্টন চুক্তির আওতায় ভারত এখন সিন্ধু নদীর প্রবাহ আটকে দিতে বা অন্যত্র সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে, যা পাকিস্তানের জন্য জল সরবরাহে বড় ধাক্কা হতে পারে।
ভারত ইতিমধ্যেই পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সমস্ত ভিসা বাতিল করেছে, চিকিৎসা ভিসাও বাদ যায়নি। যাঁরা ভারতে অবস্থান করছেন, তাঁদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্কও অনেকটাই খারাপ হয়েছে। দুই দেশ দূতাবাসের স্তরও নিচে নামিয়েছে। সীমান্তে উত্তেজনা তীব্র, নিয়মিত গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা।
নৌপরিবহন মন্ত্রকও একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতের কোন বন্দরেও ভিড়তে পারবে না এবং ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনও বন্দরে যেতে পারবে না। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ভারতীয় সম্পদ, পণ্য ও বন্দর সুরক্ষার স্বার্থে।
এই নিষেধাজ্ঞাগুলি এখনই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?