বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ৮৫৬ বার সাপের কামড় খেয়েও জীবিত, চিকিৎসকমহলে হৈচৈ কান্ড

Sumit | ০৩ মে ২০২৫ ১৭ : ৪১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টানা ১৮ বছর ধরে নিজের দেহে সাপের বিষ নিয়ে পরীক্ষা করছেন ট্রিম ফ্রিডি নামে এক ব্যক্তি। তিনি এই ১৮ বছরে ৮৫৬ বার সাপের বিষকে নিজের দেহে নিয়েছেন। তার এই মারণ শখ তার দেহে তৈরি করেছে সাপের প্রতিষেধক। নিজের দেহের রক্তেই তৈরি হয়েছে এই প্রতিষেধক। 


ছেলেবেলা থেকেই সাপ পোষার শখ ছিল ট্রিমের। তখন থেকেই সাপের বিষকে বের করে নিজের দেহে প্রবেশ করাতেন তিনি। তবে যখন তিনি কোবরা সাপের ছোবল সরাসরি নিজের দেহে নেন তখন প্রায় তিনি মারা যাচ্ছিলেন। চিকিৎসকরা সেযাত্রায় তাকে বাঁচিয়ে তোলেন।


ন্যাশনাল জিওগ্রাফিকের একটি অনুষ্ঠানে তিনি বলেন, কোবরার বিষ তাকে প্রায় মেরে ফেলেছিল। এটা সহজ কাজ ছিল না। দেহে তখন আমার প্রতিষেধক ছিল একটি ছোবলের জন্য। তবে দ্বিতীয়টি নয়। ছোবলের পর বহু সময় ধরে জ্ঞান ছিল না। 


ট্রিম মনে করে কোবরার ছোবলের আগে তিনি বেশ কয়েকবার অন্য সাপের বিষ নিজের দেহে নিয়েছিলেন। ফলে দেহে তার অ্যান্টিভেনম তৈরি হয়ে গিয়েছিল। সেখান থেকেই তিনি কোবরা সাপের বিষের মোকাবিলা করেছিলেন। 


চিকিৎসকরা মনে করছেন ট্রিম তার এই ১৮ বছরে সবধরণের সাপের বিষকে নিজের দেহে নিয়েছে। সেই তালিকায় ইজিপ্টিয়ান কোবরা, ওয়াটার কোবরা, কোস্টাল তাইপান, ব্ল্যাক ম্যাম্বা ছিল। ফলে তার দেহের রক্তে একধরণের অ্যান্টিভেনম তৈরি হয়েছে যা তাকে একজন বিষপুরুষ তৈরি করেছে।


নিজের সাপের ছোবলের ভিডিও ইউটিউবে আপলোড করেছেন ট্রিম। সাপের বিষ যে ক্ষতি রক্তে করতে শুরু করে দেয় তার আগেই ট্রিমের দেহে তৈরি হতে থাকে অ্যান্টিভেনম। তার দেহের রক্ত থেকে সাপের বিষের ওষুধ তৈরি হতে পারে বলেই মনে করছেন চিকিৎসকরা। তাই তারা ট্রিমের রক্ত নিয়ে পরীক্ষা শুরু করেছেন। এই রক্ত থেকে তৈরি হতে পারে বিশ্বের সবথেকে দ্রুত অ্যান্টিভেনম। সেটাই টার্গেট চিকিৎসকদের। এই কাজই তারা করে চলেছেন।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া