বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পারিবারিক হিংসার শিকার? কীভাবে বাঁচার পথের দিশা পাবেন? হদিশ দিলেন আইনজীবী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ মে ২০২৫ ২৩ : ৫১Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ অভিযোগের সংখ্যা ২৫৭৪৩। তার মধ্যে ২৪ শতাংশই গার্হস্থ্য হিংসার। ২০২৪ সালের হিসেবের খাতায় এমনই তথ্য রয়েছে জাতীয় মহিলা কমিশনের দফতরে। গত ডিসেম্বরের ওই রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি অভিযোগ (৫৪ শতাংশ) এসেছে উত্তরপ্রদেশ থেকে। 

পুলিশ প্রশাসন থেকে আইনজীবী, সমাজকর্মী থেকে মনোবিদ, সকলেই জানেন পরিস্থিতি আসলে আরও অনেকটাই গুরুতর। খাতায়কলমে জমা পড়া অভিযোগের চেয়ে বাস্তবে এমন পরিস্থিতির শিকার মানুষের সংখ্যাটা অনেক অনেক বেশি। আর তার মধ্যে মহিলা কিংবা পুরুষ, দু’পক্ষই আছেন। ঘাবড়ে যাচ্ছেন? যাওয়ারই কথা। কিন্তু কেন এই হাল, সেটাও তো জানতে হবে। জানতে হবে, কী করে এই পরিস্থিতিতে বাঁচার পথ খুলবে। তা নিয়েই আইনজীবী রম্যানী ঘোষালের মুখোমুখি আজকাল ঘরোয়া। বিয়ে-ডিভোর্স-পারিবারিক হিংসা সংক্রান্ত আইনি সাহায্যের পাশাপাশি রম্যানীর সংগঠন ‘একাকী নয়’-এ এই ঘরনের পরিস্থিতিতে মানসিক সহায়তাও দেওয়া হয়। 


ঘরের ভিতর আঁধার

বিয়ে করেছেন। অনেকটা স্বপ্ন আর আলো-আলো একটা জীবনের প্রত্যাশায় এসেছেন নতুন একটা পরিবারে। কিন্তু সেখানেই যদি অপেক্ষায় থাকে অনেকটা অন্ধকার। তথাকথিত কাছের মানুষদের কাছ থেকেই জোটে অত্যাচার? সে শারীরিক, মানসিক বা ইমোশনাল, যে পথেই সে অভিজ্ঞতা হোক না কেন, নির্যাতন তো নির্যাতনই।

কিন্তু কেন এমন হয়

রম্যানীর কথায়, “পরিবার শব্দটার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সব আনন্দ। একটা আশ্রয়, বাইরের পৃথিবীর সঙ্গে কঠিন লড়াইয়ে সাহস জোগানোর ঠিকানা। আদিম যুগে যখন মানুষ বিজ্ঞানের সন্ধান পায়নি, তখন থেকেই নিজেদের রক্ষার তাগিদে মানুষ দলবদ্ধ হয়েছে, সমাজের সৃষ্টি হয়েছে, আবার তা ভেঙে এসেছে যৌথ পরিবার। ক্রমশ নিজেদের স্বার্থে ও অর্থনৈতিক, মানসিক, সামাজিক নানা কারণে তা-ও ভাঙতে ভাঙতে সেগুলোও প্রায় বিলুপ্ত। শুরু হয়েছে আমি-তুমি-একটা দুটো বাচ্চা নিয়ে ভালভাবে থাকার জন্য বাঁচার লড়াই। আর এর ফলে স্বার্থপর হতে হতে কোথায় যেন তলিয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধগুলো। ভাল থাকতে গিয়ে কতটা ভাল থাকছি, তার সংজ্ঞা্টাই আমরা জানি না। এর থেকেই তৈরি হচ্ছে হিংসা, নিষ্ঠুরতা। বাবা মা সন্তানকে সুখী রাখতে পারছে না— এই অজুহাতে সন্তান তাদের দায়িত্ব নিতে অস্বীকার করছে। আবার স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, এমনকি ছোট ছেলে-মেয়েরাও এই পারিবারিক হিংসার কবলে পড়ে যাচ্ছে। বাবা মা সময় না দিতে পারায় বাচ্চাকে ভুলিয়ে রাখার জন্য হাতে তুলে দিচ্ছে নানা দামি উপহার। বাচ্চা ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছে। তৈরি হচ্ছে ডিপ্রেশন নামক গালভরা নাম। এই একাকীত্বের শিকার কেবল ছোটরাই নয়। পরিসংখ্যান বলছে, সব বয়সের মানুষের মধ্যেই ক্রমশ তা বেড়ে চলেছে। অনেকেই তাদের মানসিক স্থিতি বজায় রাখতে পারছে না। আবার পাছে তাকে কেউ পাগল ভাবে, তাই মনোবিদের কাছে যেতেও ভয় পাচ্ছে। আর পারিবারিক হিংসায় দেখা যাচ্ছে উকিলের পরামর্শ নেওয়া তো দূরের কথা, সম্মানহানির আশঙ্কায় পুলিশের কাছে নালিশ জানাতেও অনেকে অনিচ্ছুক।” 


মনের গভীরে বিপদ

বিপক্ষ যখন পরিবার, তখন কী করবেন, কী ভাবে করবেন, সেটা বুঝে পাননা অনেকেই। লোকে কী বলবে-র ভয়ও তাড়া করে অহরহ। মনের কথা খুলে বলার লোক কিংবা বলে ফেলার সাহস, দুটোর অভাবেই ভোগেন অনেকে। কিন্তু দিনের পরদিন মুখ বুজে সবটা সয়ে যাওয়ার মাসুল গোনে মন। তার গভীরে বাসা বাঁধে অবসাদ, মানসিক চাপ। সমস্যা যখন মাত্রা ছাড়ায়, ধৈর্যের বাঁধ ভাঙে। কিংবা সইতে সইতে মনের সমস্যাও চরমে পৌঁছয়। রম্যানী যেমন বলছেন, “মানুষের জীবনে খাওয়াদাওয়া, জামাকাপড় আর মাথার ছাদের বাসনা ছাড়াও মনের গুরুত্বও কিন্তু কিছু কম নয়। মন চায় মনের মতো সঙ্গী। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়। তাই আমরা অন্য অনেক মরীচিকার পেছনে ছুটি। টাকা সব সুখ দেবে, এই আশায় কাজ, কাজ আর কাজ করে চলি। সারা শরীরের যত্ন নিই। কিন্তু মনের আবার কিসের যত্ন? এই তো সিনেমা দেখছি, পার্টিতে নাচছি, গল্পের বই পড়ছি,  আঁকছি...  আর কী চাই এই মনটার? তবু মন ক্লান্ত হয়, কথারা জমে থাকে বুকে। ভাঙছি, তবু আমি কি পাগল যে মনের চিকিৎসা করাব? মনের কথা আগলহীন ভাবে খুলে দেব? অথচ এর থেকেই জন্ম হয় হিংসার। বিশেষত গার্হস্থ্য হিংসায় যারা অত্যাচার করে বা যারা অত্যাচারিত হয়, দু’তরফই এর শিকার। মনের রোগ এখন মহামারী। আর প্রিয়জনকে হত্যা বা আত্মহত্যা এখন জলভাত। তা থেকে বাঁচতে শুরুতেই দরকার মন খুলে কথা বলার আর আইন কীভাবে পাশে থাকতে পারে তা বোঝার।”

আলোর পথ

সমস্যা যখন আছে, সমাধানও নিশ্চয়ই আছে। অন্ধকার সুড়ঙ্গের ওপারটায় যেমন আলো থাকে। গার্হস্থ্য হিংসা থেকে বাঁচতে বা পারিবারিক জটিলতার জেরে মনের সমস্যা এড়াতে তবে কী করবেন? “এই সমস্ত ক্ষেত্রে দরকার মানসিক আশ্রয়। প্রয়োজন বিশ্বস্ত বন্ধুর। বিশেষ করে প্রিয়জনদের কাছে যারা অত্যাচারিত হয় বা তাদের অত্যাচার করে, তাদের এই ভরসাটার খুব দরকার। এমন মানুষদের মনের যন্ত্রণা খুলে বলার সুযোগ করে দিতে আছে মনোবিদ বা নানা ধরনের সংস্থা বা সংগঠন। আইনি পরামর্শ দিতে আছেন আইনজীবীরা। দরকার শুধু সাহস করে এগিয়ে আসা, মনের কথা খুলে বলা এবং নিজের উপর ভরসা রাখা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া