মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ মে ২০২৫ ২৩ : ৫৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অন্য ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা তফসিলি জাতি ও উপজাতির মর্যাদা হারাবেন। পাশাপাশি, তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে আর কোনও সুবিধা পাবেন না। শুক্রবার এক মামলার রায়ে স্পষ্ট করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট।
উচ্চ আদালতে গুন্টুর জেলার একজন যাজক চিন্তাদা আনন্দের একটি মামলার শুনানি চলছিল। ওই যাজক আক্কালা রামিরেড্ডির বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে অধীনে অভিযোগ দায়ের করেছিলেন। যাজক চিন্তাদা আনন্দ, এক দশকেরও বেশি সময় ধরে একজন ধর্মপ্রচারক, তিনি অভিযোগ করেছিলেন যে, রামিরেড্ডি এবং অন্যরা তাঁর সঙ্গে বর্ণের ভিত্তিতে বৈষম্য করেছেন।
যাজক চিন্তাদা আনন্দের অভিযোগের ভিত্তিতে ২০২১ সালে চান্দোলু পুলিশ মামলাটি দায়ের করে। তবে, রামিরেড্ডি এবং অন্যরা অভিযোগটিকে চ্যালেঞ্জ করেন। তাঁদের যুক্তি, আনন্দ অনেক আগেই খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন এবং আর তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে সুরক্ষার যোগ্য নন।
রামিরেড্ডির আইনজীবী ফণী দত্ত ১৯৫০ সালের সংবিধান (তফসিলি জাতি) আদেশের উদ্ধৃতি দেন, যেখানে বলা হয়েছে যে- হিন্দুধর্ম ছাড়া অন্য কোনও ধর্মে ধর্মান্তরিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি তফসিলি জাতি ও উপজাতির মর্যাদা হারাবেন।
বিচারপতি হরিনাথ রায় দেওয়ার সময় স্পষ্ট করে বলেন যে, খ্রিস্টধর্মে বর্ণ-ভিত্তিক বৈষম্যের অস্তিত্ব নেই এবং তাই ধর্মান্তরের মাধ্যমে তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীবিভাগের ভিত্তি বাতিল হয়ে যায়, তা কোনও বিদ্যমান বর্ণ শ্রেণীর শ্রেণীবিভাগই হোক না কেন। "তফসিলি জাতি ও উপজাতি আইনটি বর্ণ বৈষম্যের সম্মুখীন সম্প্রদায়গুলিকে রক্ষা করার জন্য তৈরি। এর বিধানগুলি অন্য ধর্ম গ্রহণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।"
আনন্দের আইনজীবী ইরলা সতীশ কুমার যুক্তি দেন যে, তাঁর মক্কেলের একটি বৈধ তফসিলি জাতি শ্রেণীবিভাগ রয়েছে। পাল্টা আদালত জানিয়েছে, আনন্দের তকমা অপর্যাপ্ত বলেগণ্য হবে। আইনি সুরক্ষা সাংবিধানিক বিধান অনুসারে ধর্মীয় সম্পৃক্ততার উপর নির্ভর করে।
আদালত যথাযথ যাচাই ছাড়াই মামলা নথিভুক্ত করার জন্য পুলিশেরও সমালোচনা করেছে। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের এই সিদ্ধান্তে উপনীত হয় যে, চিন্তাদা আনন্দ একটি মিথ্যা অভিযোগ দায়ের করে তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে অপব্যবহার করেছেন। সাক্ষ্যগুলি একজন যাজক হিসেবে তাঁর দীর্ঘস্থায়ী ভূমিকার সত্যতা নিশ্চিত করে।
হাইকোর্ট রামিরেড্ডি এবং অন্যদের বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়। রায় দেয় যে, আনন্দের অভিযোগের আইনি যোগ্যতা নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?