মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ওয়েবসাইট হ্যাকিংয়ের ব্যর্থ প্রচেষ্টা, মুখ পুড়ল পাকিস্তানের হ্যাকারদের

Sumit | ০২ মে ২০২৫ ২৩ : ৩৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের হ্যাকাররা এবার ভারতের বিভিন্ন ওয়েবসাইটকে হ্যাক করতে মরিয়া। পাকিস্তানের এই হ্যাকারদের এই প্রচেষ্টা ব্যর্থ হলেও তারা হাল ছাড়তে নারাজ। সাইবার হানা করে তারা ভারতকে কাবু করতে চাইছে। তবে ভারতের সাইবার নিরাপত্তার কাছে তাদের মুখ পুড়েছে।


ইন্ডিয়া টুডের খবর অনুসারে, পাকিস্তানের সাইবার হ্যাকার দল সাইবার গ্রুপ এবং ন্যাশনাল সাইবার ক্রিউ টার্গেট করে জম্মুর আর্মি পাবলিক স্কুলকে। পহেলগাঁওতে হওয়া জঙ্গি হামলার কোন তথ্য সেখানে রয়েছে সেটা দেখাই ছিল তাদের প্রধান কাজ। 


এখানেই শেষ নয়, পাকিস্তানের হ্যাকাররা আর্মি ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং ইন্ডিয়ার এয়ার ফোর্টের ওয়েবসাইটকেও হ্যাক করতে চেষ্টা করে। তবে সবেতেই তারা মুখ থুবড়ে পড়েছে। পাকিস্তানের হ্যাকাররা বর্তমানে ভারতের শিশু, প্রবীণ ব্যক্তি, সাধারণ নাগরিকদেরকে টার্গেট করছে। 


মহারাষ্ট্র সাইবার বিভাগ সম্প্রতি দেখিয়েছে প্রায় ১০ লাখের বেশি সাইবার অ্যাটাক হয়েছে ভারতে। সেখানে প্রচুর দেশের হ্যাকাররা রয়েছে। তবে পাকিস্তানের হ্যাকারদের সংখ্যা সেখানে বেশি। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের হ্যাকাররা অতিসক্রিয় হয়ে উঠেছে। তারা ডিজিটাল হামলা করার চেষ্টা করছে। 


পহেলগাঁও-এর বৈসরণ উপত্যকায় ২২ এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলার এক সপ্তাহ পরও অভিযুক্তরা দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র সূত্র। ওই হামলায় ২৬ জন প্রাণ হারান।


সূত্র অনুযায়ী, জঙ্গিরা নিজেদের সঙ্গে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গিয়েছিল, যাতে তারা দীর্ঘদিন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। হামলার সময় তারা একটি উন্নত, সিমবিহীন, এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছিল, যা নিরাপত্তা বাহিনীর নজরদারি কঠিন করে তোলে।


প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, জঙ্গিরা পরিকল্পিতভাবে বৈসরণের মেহেদানে প্রবেশ ও বাহিরের রাস্তা বন্ধ করে দেয়। হামলাকারীরা সেনা পোশাকের ছদ্মবেশে ছিল—দুজন সেনা পোশাকে ও একজন ফেরান পরে ছিল। তারা পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। আতঙ্কিত মানুষ পালানোর চেষ্টা করলে প্রবেশপথে লুকিয়ে থাকা জঙ্গিরা হামলা চালায়। এরপর অপারেশন শেষ করে তারা পালিয়ে যায়। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া