বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সকালে ঘুম থেকে উঠেই শরীরে এই সব লক্ষণ দেখতে পান? সাবধান! নিঃশব্দে ডায়াবেটিসের তাণ্ডব শুরুর আগেই সতর্ক হন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০২ মে ২০২৫ ২৩ : ১০Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ গত কয়েক দশকে হু হু করে বেড়েছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এক সময় মনে করা হত ডায়াবেটিস বয়স্কদের রোগ। কিন্তু বর্তমানে ৩০ পেরতে না পেরতেই ভোগাচ্ছে ব্লাড সুগার। নেপথ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, শরীরচর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা সহ একাধিক কারণ। শরীরে শর্করার পরিমাণ বাড়তে শুরু করলে আরও অনেক জটিল সমস্যা বাসা বাঁধে। তাই ডায়াবেটিসের লক্ষণ বোঝা জরুরি। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে কিছু উপসর্গ দেখা যায়। যা ঠিক সময়ে চিহ্নিত করলে প্রাথমিক অবস্থাতেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে সকালের কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন, জেনে নিন- 

* গলা শুকিয়ে যাওয়াঃ সকালে ঘুম থেকে ওঠার পরই যদি গলা শুকিয়ে যায় এবং বার বার জল খেতে ইচ্ছা হয়, তাহলে তা ডায়াবেটিসের কারণে হতে পারে। রক্তে শর্করার মাত্রা বাড়লে শরীরে জলশূন্যতা দেখা দেয়। 
* বার বার প্রস্রাবঃ যদি মূত্র ত্যাগের কারণে আপনাকে রাতে বার বার উঠতে হয় এবং সকালে ক্লান্ত অনুভব করেন, তাহলে সেটি ব্লাড সুগার বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে। আসলে শরীর মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বার করে দেওয়ার চেষ্টা করে। 
* ক্লান্তিঃ পর্যাপ্ত ঘুমের পরও যদি আপনার সকালে ক্লান্ত লাগে, কোনও কাজে এনার্জি না পান তাহলে তা শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার জন্য হতে পারে। বিপাকক্রিয়ায় ভারসাম্য না থাকলে এমনটা হতে পারে। 
* ঝাপসা দৃষ্টিঃ যদি ঘুম থেকে উঠে স্পষ্ট দেখতে না পান এবং ঝাপসা দৃষ্টি থাকে তাহলে নেপথ্য থাকতে পারে ডায়াবেটিসের কারসাজি। শরীরে সুগারের মাত্রার হেরফের হলে তা চোখের উপর প্রভাব ফেলে। 
* হাত-পায়ে অসাড়তাঃ ঘুম থেকে ওঠার পর হাত-পায়ে অসাড়তা, ঝিঝি ধরা অথবা জ্বালাপোড়া অভুভূত হয়, তাহলে তা নিউরোপ্যাথির লক্ষণ হতে পারে। যা ডায়াবেটিসে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হতে পারে। 
* মুড সুইং, বিরক্তিঃ কোনও কারণ ছাড়াই সকালে বিরক্তি অনুভব, ঘন ঘন মুড সুইং হলে তা রক্তে শর্করার ভারসাম্যের হেরফেরের কারণে হতে পারে। 
* বমি বমি ভাবঃ সকালে উঠেই যদি গা গুলিয়ে ওঠে, বা বমি-বমি ভাব দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এগুলি ডায়াবেটিসের কারণে হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া