মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০২ মে ২০২৫ ২২ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন পাত্রী। বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাত্রপক্ষও। কিন্তু এর পরে শুভ মুহুরত ছিল প্রায় দুই বছর পর। অন্যথায় হাসপাতালের ওপিডিতে বিয়ে সারলেন ওই যুগল।
বুধবার মধ্যপ্রদেশের রাজগড় জেলার একটি সরকারি হাসপাতাল এক আবেগঘন এবং অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকল। কারণ, আদিত্য সিং এবং নন্দিনী সোলাঙ্কির বিয়ের আয়োজনের জন্য হাসপাতালের ওপিডি বিবাহস্থলে রূপান্তরিত হয়েছিল।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে ওই যুগল বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। তবে বিয়ের প্রায় এক সপ্তাহ আগে নন্দিনী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাঁর নিজের শহর কুম্ভরাজের একটি হাসপাতালে চিকিৎসা করা হলেও, তাঁর অবস্থার অবনতি হওয়ায় ২৫ কিলোমিটার দূরে বিনাগঞ্জ এবং পরে ৫০ কিলোমিটার দূরে বিওরার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
যদিও তাঁর স্বাস্থ্যে উন্নতি হচ্ছিল, ডাক্তাররা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের যে কোনও সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। এর পরের শুভলগ্ন ছিল দুই বছর পর। উভয় পরিবারই সিদ্ধান্ত নেয় যদি হাসপাতালের ভিতরেই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তকে সমর্থন করে। অনুষ্ঠানের জন্য ওপিডি এলাকা সাজানোর অনুমতি দেয়। আদিত্য তার বাড়ির লোকজন নিয়েই হাজির হয়েছিলেন। কিন্তু অন্যান্য রোগীদের কথা মাথায় রেখে ব্যান্ডপার্টি বাদ দেওয়া হয়েছিল।
রাত ১টায়, ডাক্তার ও নার্সদের সতর্ক নজরদারিতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সাতপাকের সময় তৈর হয় মর্মস্পর্শী মুহূর্তে, আদিত্য নন্দিনীকে কোলে তুলে নিয়ে আগুনের চারপাশে ঘোরেন। আত্মীয়স্বজনরা দম্পতিকে ফুলের পাপড়ি বর্ষণ করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নন্দিনীকে সাত দিন আগে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠছেন। ভালোবাসায় ভরা এই অনন্য অনুষ্ঠান সেখানে উপস্থিত অনেককে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?