বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০২ মে ২০২৫ ২২ : ১৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে অতিমারির ছায়া। ফলে সেখানকার চিকিৎসকমহল বেশ উদ্বিগ্ন। মার্কিন স্বাস্থ্যকর্তারা বলছেন তাদের দেশে এইচ ফাইভ এন ওয়ান ফ্লু ভাইরাস ঝড়ের গতিতে ছড়াচ্ছে।
মার্কিন ডেয়ারি ফার্মগুলি থেকে ছড়াচ্ছে এইচ ফাইভ এন ওয়ান ফ্লু ভাইরাস। ইতিমধ্যে প্রায় ১ হাজারের বেশি ডেয়ারি ফার্মকে চিহ্নিত করা হয়েছে।
ফলে সেখানে জারি করা হয়েছে সতর্কতা। এই ভাইরাস দ্রুত এক মানুষ থেকে অন্য মানুষের দেহে ছড়িয়েছে। গ্লোবাল ভাইরাস নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে যারা বিভিন্ন ডেয়ারি ফার্মে কাজ করেন তাদের থেকে এই ভাইরাস ছড়াচ্ছে।
মার্কিন দেশের এক চিকিৎসক জানিয়েছেন এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস দ্রুত পশুদের থেকে মানুষের দেহে স্থান করে নিচ্ছে। এর প্রভাব পশু থেকে শুরু করে মানুষ সকলের দেহেই সমানভাবে পড়েছে। মার্কিন দেশের এক ভাইরোলজিস্ট বলেন, একে এখনই অতিমারি বলা উচিত হবে না। তবে যেভাবে এটি বংশবিস্তার করছে সেখান থেকে একে নিয়ে চিন্তার বিষয় রয়েছে।
সিডিসি-র পক্ষ থেকে বলা হয়েছে এখনই এটি ছড়িয়ে পড়া থেকে খানিকটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। তবে মানুষের দেহে যে হারে স্থান করছে তাতে এটি আগামীদিনের অতিমারি হতে পারে। মার্কিন দেশের ডেয়ারি শিল্প এরফলে বিরাট প্রভাবিত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এইচ ফাইভ বার্ড ফ্লু একটি সাধারণ বিষয়। এটি পাখিদের থেকে মানুষের দেহে ছড়ায়। তবে নতুন এই ভাইরাস খানিকটা হলেও সকলকে বিব্রত করেছে।
করোনার পর বিশ্বের প্রতিটি দেশ আগে থেকেই সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে নতুন করে যদি কোনও মহামারি আসে তাহলে তাকে মোকাবিলা করার জন্য তৈরি সকলেই। তবে হঠাৎ করে আসা অতিমারিগুলি খানিকটা হলেও চিন্তায় ফেলে সকলকে। সেখানে শুরু থেকেই তার মোকাবিলা করতে হবে। মার্কিন মুলুকে এখন চলছে সেই কাজ। ইতিমধ্যে সেখানকার ৫০ টি রাজ্যে এই ভাইরাস তার খেলা দেখিয়েছে। তাই দ্রুত একে কব্জা করে ফেলতে চাইছেন মার্কিন চিকিৎসকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?