বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Fact Check: Truth behind the theory of self pleasure reducing Testosterone

লাইফস্টাইল | হস্তমৈথুনে কমে যায় টেস্টোস্টেরন? আদৌ কোনও সত্যতা আছে এই দাবির? জানুন আসল সত্যিটা

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ২১ : ০৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: দেশের জনসংখ্যা দেড়শো কোটির দিকে এগোচ্ছে, কিন্তু আজও যৌনস্বাস্থ্য নিয়ে ঢাক ঢাক গুড়গুড় চলতে থাকে সমাজে। আর হস্তমৈথুনের প্রসঙ্গ উঠলে তো কথাই নেই। অনেকেই কানে আঙুল দেন। আর এই সুযোগেই কিছু মানুষ সমাজমাধ্যমে যা খুশি তাই কথা প্রচার করেন যৌন স্বাস্থ্য নিয়ে। ইউটিউব বা ফেসবুক খুললে হামেশাই দেখতে পাওয়া যায় কোনও এক স্বঘোষিত বিশেষজ্ঞ পডকাস্টে বসে জানাচ্ছেন, হস্তমৈথুন করা খুবই খারাপ কাজ। এতে নাকি মারাত্মক ভাবে কমে যায় পুরুষদের যৌন হরমোন টেস্টোস্টেরন!

এই দাবি শুধু অদ্ভুত নয়, সম্পূর্ণ ভুল। হস্তমৈথুন দেহে টেস্টোস্টেরনের মাত্রার উপর দীর্ঘমেয়াদী কোনও উল্লেখযোগ্য প্রভাব তো পড়েই না উল্টে স্বল্পমেয়াদী ভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়।

১.  ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা স্কুল অফ মেডিসিনের গবেষণা: ১৯৭৬ সালে এই গবেষণাটি করেন গবেষক হার্বার্ট ই. ইভারসন এবং সহকর্মীরা। এই গবেষণায় দেখা গিয়েছে যে বীর্যস্খলনের পর টেস্টোস্টেরনের মাত্রায় তাৎক্ষণিক কোনও পরিবর্তন ঘটেনি। গবেষকরা নিয়মিত বীর্যস্খলনের অভ্যাস আছে এমন পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা পর্যবেক্ষণ করেছিলেন এবং দীর্ঘমেয়াদী কোনও উল্লেখযোগ্য হ্রাস দেখতে পাননি।

২.  কিন্ডাই ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, জাপানের গবেষণা: গবেষক টি. সুগা এবং সহকর্মীরা ২০০৮ সালে এই গবেষণা চালান। এই গবেষণায় দেখা যায় যে পাঁচ দিনের জন্য বীর্যপাত থেকে বিরত থাকার পর টেস্টোস্টেরনের মাত্রা সামান্য বৃদ্ধি পায়, তবে এরপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এটি ইঙ্গিত দেয় যে বীর্যপাত টেস্টোস্টেরনের ওঠানামার উপর কোনও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে না।

৩.  ফুকুওকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিন, জাপানের গবেষণা: ইয়োশিতাকা কোবোরি এবং সহকর্মীরা ২০২০ সালে এই গবেষণা করেন। এই গবেষণাটিতে দেখা গিয়েছে যে হস্তমৈথুনের সময় টেস্টোস্টেরনের মাত্রা সাময়িক ভাবে বৃদ্ধি পায় এবং বীর্যস্খলনের ১০ মিনিটের মধ্যেই তা আগের স্তরে নেমে আসে।

৪.  ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনের গবেষণা: গবেষক জোসেফ টি. উইলিয়ামস এবং সহকর্মীরা ২০১৫ সালে এই গবেষণা করেন। এই গবেষণায় দেখা যায় নিয়মিত যৌন কার্যকলাপ (যার মধ্যে হস্তমৈথুনও অন্তর্ভুক্ত) পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে। এমন কোনও প্রমাণ পাননি যা নির্দেশ করে যে হস্তমৈথুন দীর্ঘমেয়াদীভাবে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়।

কাজেই নেটমাধ্যমে যাই দেখবেন, তা অন্ধভাবে বিশ্বাস করবেন না। এখন প্রযুক্তির দৌলতে সারা পৃথিবীর বিভিন্ন গবেষণাপত্র নিজেই পড়ে নেওয়া যায়। কিংবা যৌনস্বাস্থ্য নিয়ে কিছু জানার থাকলে সরাসরি চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। ইউটিউব দেখে প্রবঞ্চকের পাল্লায় পড়বেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া