শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মিষ্টির প্রতি ঝোঁক বেড়েছে? অজান্তেই হানা দিতে পারে মারণ রোগ! এই কটি লক্ষণ দেখলে বুঝুন আপনার 'সুইট ক্রেভিং'

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০২ মে ২০২৫ ২১ : ০৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: বিশেষজ্ঞদের মতে, খাওয়া শুধুই শারীরিক চাহিদা নয়, এর সঙ্গে মনেরও যোগ রয়েছে। তাই তো পেটে খিদে না থাকলেও খাবার দেখলেই মনটা কেমন খাই খাই করে! যাকে চলতি কথায় বলে ‘চোখের খিদে’। বিশেষ করে মিষ্টি খাওয়ার প্রতি অনেকেরই ঝোঁক দেখা যায়। আপনারও কি শেষপাতে হোক বা হালকা খিদে কিংবা মন খারাপ হলেই সঙ্গী মিষ্টি? কিন্তু এই প্রবণতা যে মোটেই স্বাভাবিক নয়। অতিরিক্ত মিষ্টি খেলে শরীরে হানা দিতে পারে একাধিক জটিল রোগ। আপনি অতিরিক্ত মিষ্টি খাচ্ছেন কিনা তা সময় থাকতেই কয়েকটি লক্ষণ দেখে বুঝুন। 

*স্বাদ হারিয়ে ফেলাঃ বেশি মিষ্টি খেলে তা স্বাদকোরকে প্রভাব ফেলে। তখন স্বাভাবিক মিষ্টি খাবারও কম মিষ্টি লাগে। 
*ব্রণ এবং অকাল বার্ধক্যঃ অতিরিক্ত চিনি কোলাজেন কমিয়ে দেয়। ত্বকে ব্রণ, বলিরেখা এবং অকাল বার্ধক্যের মতো সমস্যা দেখা দেয়।
*পেশী এবং জয়েন্টে ব্যথাঃ বেশি চিনি খেলে শরীরে প্রদাহ হতে পারে, যার ফলে পেশী ও জয়েন্টে ব্যথা এবং শক্ত হয়ে যায়।
*দাঁতের ক্ষয়ঃ চিনি মুখের ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয়, অ্যাসিড তৈরি করে যা দাঁতে গর্ত এবং ক্ষয় করতে থাকে। 
*এনার্জি কমে যাওয়াঃ চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। ফলে দ্রুত ক্লান্তি চলে আসে। 
*হজমের সমস্যাঃ অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়া নষ্ট করে দেয় চিনি, অন্ত্রের স্বাস্থ্যের ব্যাঘাত ঘটায়। ফলে হজমের সমস্যা হতে থাকে। 
*ওজন বেড়ে যাওয়াঃ অতিরিক্ত চিনি আপনার শরীরে মেদ হিসেবে জমা হয়, যার ফলে অবাঞ্ছিত ওজন বৃদ্ধি পায়।
*মানসিক ক্লান্তিঃ অতিরিক্ত চিনি খেলে মানসিক ক্লান্তি আসে। মনঃসংযোগে সমস্যা তৈরি হয়। 
*ঘন ঘন খাওয়ার প্রবণতাঃ বেশি মিষ্টি জাতীয় খাবার খেলে বারে বারে খাওয়ার প্রবণতা দেখা দেয়। 
*দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাঃ চিনি শ্বেত রক্তকণিকার কার্যকারিতা কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। 

চিনির আসক্তি কীভাবে কাটাবেন

* খাদ্যতালিকায় বেশি প্রোটিন ও ফাইবার রাখুন। যা ক্রেভিং নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে। 
* হাইড্রেটেড থাকুন। অনেক সময়ে জল তেষ্টা সুগার ক্রেভিং বলে ভুল হয়। তাই পর্যাপ্ত জল খাওয়া জরুরি। 
* একবারে চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। ধীরে ধীরে চিনি খাওয়া কমান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া