শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০২ মে ২০২৫ ২০ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ড। বিধাননগরের সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। শুক্রবার দুপুর ২টো নাগাদ আগুন লেগে যায় কারখানাটিতে। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। বড়বাজারের মেছুয়ায় একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ফের আগুন লাগার ঘটনা ঘটল শহরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভের কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রে ঠিক পাশেই অবস্থিত রাসায়নিক কারখানাটিতে এদিন দুপুরে আগুন লাগে। কারখানাটিতে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ উপস্থিত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশের আয়ুর্বেদ কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রথমে আগুন লেগেছিল কারখানাটির তিন তলায়। সেই আগুন দমকলকর্মীরা নেভাতে সক্ষম হন। কিছুক্ষণ পরে দ্বিতলে ফের আগুন লেগে যায় এবং বেশ কয়েকটি বিস্ফোরণও হয়। জানা গিয়েছে, গ্যাসের সিলিন্ডার ফেটে সেই বিস্ফোরণ হয়েছে। সেই আগুন নেভানোর চেষ্টা এখনও করে যাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনার তদারকি করছেন তিনি। উপস্থিত রয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার।
এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। লাঞ্চব্রেকের সময় আগুন লাগায় অল্প সংখ্যক কর্মী সেখানে উপস্থিত ছিলেন। আগুন দেখার সঙ্গে সঙ্গে তাঁরাও বাইরে বেরিয়ে নিরাপদ স্থানে চলে আসেন।
পর পর চারদিন চারটি অগ্নিকাণ্ড ঘটল শহরে। গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়ায় একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগে যায়। সেই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার লেকটাউনের দক্ষিণদাঁড়িতে একটি বহুতলে আগুন লেগে যায়। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার চিনার পার্কের একটি রেস্তরাঁয় আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সল্টলেকের একটি রাসায়নিক কারখানায় আবার আগুন লাগার ঘটনা ঘটল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?