শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...

RD | ০২ মে ২০২৫ ১২ : ৩৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে শুধুমাত্র অলঙ্কার কেনার পুরনো প্রথাগত লগ্নির রাস্তা থেকে সরে আসছেন বিনিয়োগকারীরা। ডিজিটাল সোনা কেনার দিকে ঝুঁকছেন তাঁরা। কারণ, ডিজিটাল সোনায় লগ্নির একাধিক সুবিধা রয়েছে।

ডিজিটাল সোনা কেনার সুবিধা-

প্রথমত- এতে বিনিয়োগের ঝামেলা কম। মাত্র এক টাকা দিয়েও ডিজিটাল সোনা কিনতে পারেন গ্রাহক। এর ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নাগালের মধ্যে চলে এসেছে হলুদ ধাতু। গয়না ক্রয়ের ক্ষেত্রে সেই সুবিধা নেই। 

দ্বিতীয়ত- অলঙ্কারে একটি সুনির্দিষ্ট পরিমাণ সোনা কিনতে হয়। সেখানে হলুদ ধাতুর ভগ্নাংশ কেনার কোনও সুযোগ নেই। ডিজিটাল সোনায় সেই সুবিধা থাকায় এর প্রতি আমজনতার আকর্ষণ বাড়ছে। 

তৃতীয়ত- লগ্নিকারী বছরের যে কোনও সময়ে ডিজিটাল সোনা কিনতে বা বিক্রি করতে পারেন। অলঙ্কারের ক্ষেত্রে হলুদ ধাতু বিক্রির মাধ্যমে মুনাফা করা বেশ জটিল। কারণ, এতে গয়নার মজুরি বাদ দিয়ে সোনার দাম হিসাব করা হয়। তা ছাড়া অনেক সময়ে দামি পাথরে অলঙ্কারের নকশা তৈরি করা হয়। বিক্রির সময় সেগুলিকে বাদ দিয়ে সোনার দর হিসাব করতে হয়। কিন্তু ডিজিটাল সোনায় এ সব সমংস্যা নেই। গ্রাহকের হাতে যে পরিমাণ হলুদ ধাতু রয়েছে, তার দাম পেয়ে যাবেন তিনি। 

চতুর্থত- সোনার অলঙ্কারের ক্ষেত্রে নিরাপত্তার কতা মাথায় রেখে ব্যাঙ্কের ভল্ট ভাড়া করতে হয়। ডিজিটাল সোনার ক্ষেত্রে এ ধরনের নিরাপত্তার কোনও ঝক্কি নেই। অনেক সময়ই সঞ্চিত হলুদ ধাতুর উপর কোনও কোনও লগ্নির প্ল্যাটফর্ম ১০০ শতাংশ বিমার সুবিধা দিয়ে থাকে। ফলে দু'দিক থেকে লাভবান হন গ্রাহক।

পঞ্চমত- এই মুহূর্তে সোনার দাম কত? ডিজিটাল সোনা কেনার ক্ষেত্রে তা জানার সুবিধা রয়েছে। আবার লগ্নিকারী ইচ্ছে করলে ডিজিটাল সোনাকে ভৌত হলুদ ধাতুতে বদলে নিতে পারেন। অর্থাৎ, একে সোনার বার বা কয়েনে বদলে নেওয়ার সুযোগ মিলবে। তবে ডিজিটাল সোনাকে গয়না সোনায় রূপান্তরিত করলে অবশ্য মেকিং চার্জ লাগবে।  

ডিজিটাল সোনা কেনার প্রক্রিয়া-

Paytm থেকে ডিজিটাল সোনা কীভাবে কিনবেন?

ধাপ ১- প্রথমে আপনাকে Paytm অ্যাপে যেতে হবে।

ধাপ ২- তারপর এখানে দেওয়া সার্চ বারে সোনা টাইপ করুন এবং অনুসন্ধান করুন।

ধাপ ৩- এর পরে সোনার বিভাগটি খুলবে।

ধাপ ৪- তারপর এখানে আপনি Save Daily এবং Buy Lump Sum এর বিকল্প পাবেন। এখান থেকে আপনার ইচ্ছামতো সোনা কিনুন।

ধাপ ৫- আপনি "Save Daily" অপশনে ১০ টাকায়ও সোনা কিনতে পারবেন।

ধাপ ৬- আপনি যখনই চান এগুলোকে সোনার বাটে রূপান্তর করতে পারবেন। অর্থাৎ, ডিজিটাল সোনা ভৌত আকারে নেওয়া যাবে।

Google Pay থেকে সোনা কীভাবে কিনবেন?

১ম ধাপ- প্রথমে Google Pay অ্যাপ খুলুন।

২য় ধাপ- সার্চ বারে সোনা সার্চ করতে হবে।

৩য় ধাপ- এর পরে আপনি "Buy here" অপশনটি পাবেন।

৪র্থ ধাপ- এরপর আপনাকে যে পরিমাণ সোনা কিনতে চান তা লিখতে হবে। এতে আপনি স্বয়ংক্রিয়ভাবে ২০১ টাকা, ৫০১ টাকার মতো অপশন পাবেন।

৫ম ধাপ- এখানে আপনি কেনার পাশাপাশি বিক্রি করার অপশন পাবেন।

৯৯.৯ এবং ৯৯.৫ এর মধ্যে পার্থক্য কী?

যখনই আপনি ভৌত ​​সোনা কিনবেন, তখনই সোনার জিনিসের উপর ৯৯.৯ এবং ৯৯.৫ লেখা দেখতে পাবেন। এই দু'টির মধ্যে কোনটি ভালো তা বোঝার আগে, আসুন জেনে নেওয়া যাক

৯৯.৯ বলতে বোঝায় যে গয়নাটিতে ৯৯.৯ শতাংশ সোনা রয়েছে। বাকি মিশ্রণটি অন্যান্য ধাতুর। এভাবে সোনার বিশুদ্ধতা নির্দেশ করে।

৯৯.৫ বলতে বোঝায় যে জিনিসটিতে ৯৯.৫ শতাংশ সোনা মিশ্রিত রয়েছে। এই দু'টির মধ্যে, ৯৯৯ সোনাকে ভালো বলে মনে করা হয় কারণ এতে বেশি পরিমাণে সোনা থাকে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া