শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ মে ২০২৫ ০২ : ৪৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গরমের অস্বস্তি থাকলেও ঝড়বৃষ্টির জেরে মাঝে মাঝেই স্বস্তি মিলবে এই মাসে। এমনটাই পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। মে মাসের প্রথম দিনেই সেই পূর্বাভাস মিলে গেল। বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই কলকাতা ও সংলগ্ন বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত-সহ ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।
রাত বাড়তেই ফের বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মহানগর কলকাতা ও দুই ২৪ পরগনায় আগামী কয়েক ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি পড়তে পারে।
এ দিন কলকাতা, দুই ২৪ পরগনা ছাড়াও হুগলি, হাওড়াতেও প্রবল বেগে বৃষ্টি হয়েছে। গভীর রাতে এইসব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিকভাবে মে মাসে ১-৩ দিন তাপপ্রবাহের স্পেল থাকে দেশজুড়ে। এবছর কমপক্ষে ১-৪ দিন তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকতে পারে। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বেশিই থাকবে। চলতি বছরে মে মাস জুড়ে রাজ্য রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে তাপপ্রবাহের স্পেল টানা চলবে না। গতবছর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ টানা ১০ থেকে ২০ দিন স্থায়ী হয়েছিল। এবার সেই সম্ভাবনা তুলনামূলক কম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?